শনিবার, ২০ Jun ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
ভালুকায় সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ৩।

ভালুকায় সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ৩।


ভালুকা(ময়মনসিংহ)প্রতিনিধিঃ 

ময়মনসিংহের ভালুকা উপজেলায় ট্রাকের চাপায় এক জন নিহত এবং তিনজন আহত হয়েছেন। 
বৃহস্পতিবার রাত সোয়া ৩ টার দিকে উপজেলার হাজির বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ওই দুর্ঘটনা ঘটে। 
নিহতের নাম শফিকুল ইসলাম (৩৬)বাবার নাম মাজম আলী। বাড়ি জামালপুরের দেওয়ানগঞ্জ থানার লঙ্গারচরে।
ভালুকা হাইওয়ে পুলিশের পরিদর্শক মশিউর রহমান জানান , বৃহস্পতিবার রাত সোয়া ৩ টার দিকে উপজেলার হাজির বাজার এলাকায় পৌছাঁলে বাসের যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পরে সড়কের পাশে বাসটি দাঁড় করিয়ে ত্রুটি সারছিলেন চালক ও তার সহকারীরা। ওই সময়ে বাসের যাত্রীরা সড়কের পাশে পায়চারি করেন, হঠাৎ একটি ট্রাক এসে রাস্তার পাশে দাঁরিয়ে থাকা বাসটিকে পেছন থেকে ধাক্কা দেয়। সেখানেই ট্রাকের চাপায় বাস যাত্রী শফিকুলের মৃত্যু হয়। 
আর ট্রাকের সামনের অংশ ধমুড়ে মুছড়ে গিয়ে চালক ও দুই সহকারীসহ মোট তিনজন গুরতর আহত হয়েছেন। 
তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাক ও বাস জব্দ করা হয়েছে। লাশ হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com