বুধবার, ১১ মার্চ ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
পটুয়াখালী মটোরসাইকেল ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে এক শিশুর মৃত্যু,গুরুতর আহত-৩

পটুয়াখালী মটোরসাইকেল ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে এক শিশুর মৃত্যু,গুরুতর আহত-৩

আব্দুল আলীম খান পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

পটুয়াখালীতে মটোরসাইকেল ও মালবাহী ট্রলির মুখোমুখি সংঘর্ষে স্বর্না (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকাল দশটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের পক্ষিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় গুরুতর আহত হয় ওই শিশুর মা,বাবা ও মটোরসাইকেল চালক শিমুল (২৮)। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের বরিশাল শেবাচিমে প্রেরন করেন। মৃত স্বর্না গলাচিপার উলানিয়া এলাকার কার্তিকের মেয়ে।স্থানীয় ও আহতদের সূত্রে জানা যায়, সকালে হরিদেবপুর থেকে মটোরসাইকেল যোগে বাখেরগঞ্জে ফুফাতো বোনের বিয়েতে যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা দেয় স্বর্না, তার মা ও বাবা। এসময় পক্ষিয়া এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রলির সাথে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই স্বর্নার মৃত্যু হয়।পটুয়াখালী সদর থানার ওসি আখতার মোর্শেদ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে। ঘাতক ট্রলির জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com