বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:১১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নেত্রকোনায় ডিবি’র অভিযানে ১৩০০ পিস ইয়াবাসহ আটক ০১

নেত্রকোনায় ডিবি’র অভিযানে ১৩০০ পিস ইয়াবাসহ আটক ০১



আনোয়ার সাদত জাহাঙ্গীরঃময়মনসিংহঃ

নেত্রকোনায় ১৩০০ পিস ইয়াবাসহ পিংক নামে একজন কে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।আটককৃত মহিলা স্থানীয়ভাবে পিংকি নামে পরিচিত এবং সে একজন হিজরা।গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের ঝাউসি নামক স্থান থেকে তাকে আটক করা হয়।বিভিন্ন সূত্রে জানা যায়,পিংকির পৈত্রিক বাড়ি যশোর জেলা পৌরসদরে চাঁচড়া এলাকার রেলগেট পশ্চিমপাড়া স্থানে এবং তিনি জাকির হোসেন ও চুমকী বেগম দম্পত্তির সন্তান।নেত্রকোনার ডিবি’র ওসি খন্দাকার সাকের আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সূত্রে খবর পেয়ে উপ-পরিদর্শক (এসআই) সালাউদ্দিনের নেতৃত্বে এসআই সোহাগ ও মামুনসহ দুজন মহিলা কনস্টেবল অভিযান চালিয়ে সদর উপজেলার নেত্রকোনা-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের ঝাউসি নামক স্থানে পিংকি নামের ঐ হিজরাকে আটক করে। এ সময় তার দেহ তল্লাশী করে এক হাজার ৩শত পিস ইয়াবা পাওয়া যায়।নেত্রকোনার ডিবির ওসি আরো জানান, আটক পিংকিকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। কিভাবে,কোথায় থেকে মাদক পেল এবং কার কাছে এগুলো দিবে এ সকল বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। জিজ্ঞাসাবাদ শেষে আগামীকাল (বুধবার) আদালতে পাঠানো হবে বলেও তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com