শনিবার, ২০ Jun ২০২৬, ০২:৩০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
নড়াইলের কালিয়ায় নছিমন উল্টে কিশোর নিহত, আহত ৩

নড়াইলের কালিয়ায় নছিমন উল্টে কিশোর নিহত, আহত ৩


মোঃ হাবিবুর রহমান,নড়াইল প্রতিনিধিঃ 


নিষিদ্ধ ঘোষিত নছিমন গাড়িতে চড়ে সাউন্ডবক্স বাজিয়ে ঈদের আনন্দ উপভোগ করতে গিয়ে নছিমন উল্টে কালিয়ায় মো. ওবায়দুল ভূইয়া (১৫) নামে এক কিশোর নিহত ও ৩ জন আহত হয়েছে। আহতদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ওবায়দুল উপজেলার জামরিলডাঙ্গা গ্রামের জাহাঙ্গীর ভূইয়ার ছেলে।
ঈদের দিন সকালে উপজেলার কালিয়া-নড়াইল সড়কের কালিতলা মোড় নামক স্থানে ওই সড়ক দূর্ঘটনা ঘটে। স্থানীয় সুত্রে জানা যায়, নিহত ওবায়দুলসহ ওই গ্রামের ৫-৬ জন বন্ধু মিলে একটি নছিমন গাড়ী ভাড়া করে সাউন্ডবক্স বাজিয়ে ঈদের আনন্দ উপভোগ করতে ওই দিন সকালে রাস্তায় বেরিয়ে পড়ে।

সকাল ১১ দিকে তারা কালিয়া-নড়াইল সড়কের কালিতলা মোড়ে  তাদের নছিমনটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের খাদে উল্টে পড়লে ওবায়দুল ঘটনাস্থলেই নিহত হয় এবং একই গ্রামের মুরসালিন শেখের ছেলে রামিম শেখ (১৭), মুক্তার শেখের ছেলে নয়ন শেখ (২৩) ও রিকায়েত শেখের ছেলে মাইম শেখ (২৫) আহত হয়। 
কালিয়া থানার ওসি শেখ কনি মিয়া বলেছেন, নিহতের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com