শুক্রবার, ১৯ Jun ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
নেছারাবাদে দুই কেজি গাঁজা সহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার

নেছারাবাদে দুই কেজি গাঁজা সহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার

মোঃ মিজানুর রহমান//পিরোজপুর জেলা প্রতিনিধিঃ

পিরোজপুরের নেছারাবাদে (স্বরূপকাঠিতে) দুই কেজি গাঁজা সহ চিহ্নিত মাদক ব্যবসায়ী ইউসুফ ফকিরকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে তাকে গ্রেফতার করে নিয়মিত মাদকের মামলা দায়ের শেষে মঙ্গলবার তাকে পিরোজপুর কোর্টে প্রেরণ করা হয়েছে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ আবির মোহাম্মদ হোসেনের নেতৃত্বে এসআই আল মামুন, এএসআই শরিফুল ও এএসআই নাঈম সহ একদল পুলিশ উপজেলার জলাবাড়ি ইউনিয়নের আরামকাঠি এলাকার ইসমাঈল ফকিরের ছেলে ইউসুফ ফকিরের ঘরে অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় পুলিশ তার ঘরে তল্লাসী করে ওই গাঁজা উদ্ধার করে। নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ আবির মোহাম্মদ হোসেন বলেন, ঈদকে সামনে রেখে মাদকের সাথে সংশ্লিষ্ট কেউ যাতে তৎপর হতে না পারে পুলিশ সে ব্যাপারে সচেষ্ট রয়েছে। মাদকসহ যে কোন অপরাধ কর্মকান্ড নির্মূলে পুলিশের এ সাড়াসি অভিযান অব্যহত থাকবে। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com