সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম :
সালমানের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ সামাজিক সুরক্ষায় আসছে ‘ইউনিভার্সাল কার্ড’ হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী আইফোন ব্যবহারকারীদের ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান
ঝিনাইদহের শৈলকূপায় শেখরা গ্রামের দুই গ্রুপের সংঘর্ষে ১৪ জন আহত আটক ৮

ঝিনাইদহের শৈলকূপায় শেখরা গ্রামের দুই গ্রুপের সংঘর্ষে ১৪ জন আহত আটক ৮

ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার নিত্যনন্দন পুর ইউনিয়নের শেখরা গ্রামে আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে প্রতি পক্ষের হামলায় ৬ জন আহত হয়ে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি হয়েছে। হামলায় আহতরা হলো শেখরা গ্রামের মজিবর শেখের দুই ছেলে উমর আলী শেখ( ৪৫) ও ডাবলু শেখ। অন্যরা হলো ইব্রাহিম মোল্লার ছেলে জরাফত মোল্লা (৫৫), খেলাফত শেখের ছেলে সালামত শেখ (৪৬) গফুর মোল্লার ছেলে মিজানুর মোল্লা( ৪৬) আখতার মোল্লার ছেলে বাবু মোল্লা (৩৫)।শৈলকুপা হাসপাতালে ভর্তি আছে আরো ৮ জন।শেখরা গ্রামের হাসমত ও শাহাদত জানায় যে বুধবার সকাল ১০ টার দিকে উমর আলী শেখ টিউবল ক্রয় করার জন্য শেখরা বাজারে যায়।

এই সময়ে ঐ গ্রামের মতিনের নেতৃত্বে প্রায় ২০/৩০ জনের একটি দল উমর আলীর উপর হামলা চালায়। হামলা চালানর পর গফুর, সিদ্দিক ও মনিরুলের বাড়ি ভাংচুর করতে থাকে।তাদের বাড়ি ভাংচুরের বাধা দিলে এই সময়ে বাধা দান কারীদের উপর হামলা চালায়। তখন বাকী ৫ জন আহত হয়। তারা আরও বলে যে নির্বাচনের পর থেকেই এদের বাড়ি উঠতে বাধা দেওয়া হচ্ছিল।এলাকাবাসী সুত্রে জানা যায় যে উমর আলী শেখ বাড়িতে আসার পর আজ সকালে সংঘর্ষ হয়।

এই সংঘর্ষে উমর আলীর প্রতিপক্ষ দলের ৭ জন আহত হয়ে শৈলকুপা উপজেলা হাসপাতালে ভর্তি আছে।নিত্যনন্দন পুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ফারুক হোসেন বলেন বিগত ৩ দিন আগে ঝিনাইদহ জেলার পুলিশ সুপার মহোদয়ের সামনে আমি ও সাবেক চেয়ারম্যান মফিজ উদ্দিন প্রতিশ্রুতি দেই ইউনিয়নে কোন প্রকার সংঘর্ষ না করে শান্তি শৃঙ্খলা বজায় রাখব।

আমার সেই প্রতিশ্রুতি যাহাতে না থাকে তার কারনেই আজ সম্পূর্ণ বিনা উসকানিতে এই সংঘর্ষের সুচনা করেছে। আমি সকল সময় চেষ্টা করি যাহাতে ইউনিয়নে শান্তি শৃঙ্খলা বজায় থাকে। আমার প্রতিপক্ষ দল সর্বদা অশান্তি সৃষ্টির চেষ্টা করে বলে সে দাবী করে।এই বিষয়ে শৈলকুপা থানায় এখন কোনো মামলা হয়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com