সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম :
সালমানের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ সামাজিক সুরক্ষায় আসছে ‘ইউনিভার্সাল কার্ড’ হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী আইফোন ব্যবহারকারীদের ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান
পটুয়াখালীতে দেশীয় অস্ত্র, ট্রাকসহ ৩ ‘ডাকাত’ গ্রেপ্তার

পটুয়াখালীতে দেশীয় অস্ত্র, ট্রাকসহ ৩ ‘ডাকাত’ গ্রেপ্তার

পটুয়াখালী ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে ‘আন্তঃজেলা ডাকাত চক্রের তিন সদস্য’কে গ্রেপ্তার করেছে। আজ বুধবার ভোররাত ৩টার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের পটুয়াখালী সদর উপজেলাধীন আউলিয়পুর থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- গলাচিপা উপজেলার আমখোলা গ্রামের মো. ইয়াকুব মৃধা (৪০), একই উপজেলার বাঁশবুনিয়া গ্রামের মো. অসীম ওরফে ওয়াসিম মোল্লা (৪৫) ও বরগুনা জেলার আমতলী উপজেলার চিলা গ্রামের মো. রুহুল আমিন (৪২)।

পটুয়াখালীর পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদেও ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে আউলিয়াপুর এলাকায় অভিযান চালায়। তারা ঘটনাস্থলে উপস্থিত হলে কিছু লোক রাস্তার ওপর থেমে থাকা একটি ট্রাকের কাছ থেকে দৌড়ে পালানোর চেষ্টা করলে তিন ডাকাত ধরা পড়ে।

বাকিরা পালিয়ে যায়।’ ‘তাদের কাছ থেকে ডাকাতির জন্যে ব্যবহৃত একটি ট্রাক, একটি ছোরা, দুটি চাপাতি, একটি রামদা, একটি দেশি দা, তালা কাটার যন্ত্র ও স্লাইস রেঞ্জ উদ্ধার করা হয়েছে,’ বলে যোগ করেন তিনি। গত ১৫ জুন খুলনা শহরে একটি দোকানে ডাকাতি করার কথা স্বীকার করেছে’ উল্লেখ করে পুলিশ সুপার জানান, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা একটি সংঘবদ্ধ আন্তঃজেলা ডাকাত দলের সদস্য বলে পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়ে বলেছে দেশের বিভিন্ন জেলায় তারা ডাকাতি করে থাকে।’

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে ইয়াকুবের নামে একজনের বিরুদ্ধে ঢাকার গুলশান থানায় খুনসহ ডাকাতির মামলা রয়েছে। এছাড়াও তার নামে দেশের বিভিন্ন থানায় মোট সাতটি চুরি/ডাকাতি মামলা বিচারাধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com