বুধবার, ১১ মার্চ ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
নওগাঁর মহাদেবপুরে সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু, আহত ১

নওগাঁর মহাদেবপুরে সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু, আহত ১


কাজী সামছুজ্জোহা মিলন মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধিঃ

৮ মে ২০২১
নওগাঁর মহাদেবপুরে সড়ক দুর্ঘটনায় এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। 
চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে উপজেলার নওহাটা মোড় নামক স্থানে শুক্রবার ৭ মে রাত ৯ টায়।
প্রত্যক্ষদর্শীরা জানান ঘটনার সময় নওগাঁ থেকে দুই যুবক মোটর সাইকেল যোগে মহাদেবপুরে যাবার সময় বিপরীত দিক থেকে একটি ট্রাক্টর এর সাথে সজোরে ধাক্কা খেলে উভয়ই গুরুতর আহত হন। সাথে সাথে স্থানীয়দের সহযোগিতায় তাদেরকে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে এক জনের অবস্থা আশংকা জনক হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২ টা ১৫ মিনিটে তিনি মারা যান। 
নিহত যুবক উপজেলা সদরের নতুন ব্রিজ সংলগ্ন স্থানে অবস্থিত মরহুম দবির উদ্দিন সরকারের তৃতীয় পুত্র পাভেল(৩২) বলে জানা যায়। অন্য আহত যুবক উপজেলা সদরের বকচত্তর এলাকার বেনুর পুত্র সবুজ(৩৩) বলে জানা যায়।
এদিকে এ খবর চারদিকে ছড়িয়ে পড়লে নিহত পাভেলকে এক নজর দেখার জন্য হাজার হাজার নারী-পুরুষ তার বাড়িতে সমবেত হন। প্রতিটি নারী পুরুষের মুখে মুখে ছিল নিহত যুবকের ব্যাপক প্রশংসা। সকলে বলেন পাভেল একজন ভদ্র,  সদালাপী, মিষ্টি ভাষী ও মিশুক প্রকৃতির যুবক ছিলেন। প্রতিটি মানুষ তাকে অনেক বেশি ভালোবাসতো। তার মৃত্যুতে সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে। 
শনিবার ৯ মে বাদ যোহর ডাকবাংলা মাঠে তার নামাজে জানাজা সম্পন্ন হয়। শেষে কেন্দ্রীয় কবরস্থানে তাকে কবরস্থ করা হয়। 
নিহত পাভেলের পারিবারিক সূত্র থেকে জানা যায় ঘটনার দিন পাভেল ও তার বন্ধু সবুজসহ নওগাঁ যান আরেক বন্ধুর সঙ্গে দেখা করতে। 
সেখানেই পবিত্র মাহে রমজানের ইফতার শেষে ঈদের কেনাকাটা করে বাড়ি ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন। তাঁর আত্মার মাগফিরাত কামনা করে  পরিবারের পক্ষ থেকে সবার নিকট দোয়া চাওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com