বুধবার, ১৭ Jun ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
রাজাপুরে ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষেমোটর সাইকেল চালক নিহত

রাজাপুরে ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষেমোটর সাইকেল চালক নিহত

মো. নাঈম রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধিঃ


ঝালকাঠির রাজাপুরে বালু বোঝাই ট্রলির ধাক্কায় প্রিতম (৩০) নামে এক মোটর সাইকেল চালক নিহত হয়েছে। বুধবার দুপুরে রাজাপুর-বেকুটিয়া সড়কের উপজেলার নৈকাঠি মাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। পুলিশ জানায়, নিহত ব্যক্তির নাম প্রিতম বলে প্রাথমিকভাবে জানা গেছে এবং তার বাড়ি খুলনায়। রাজাপুর থানার ওসি মোঃ শহিদুল ইসলাম জানান, বালু বোঝাই একটি ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষ হয় ওই মোটর সাইকেলের। এ সময় মোটর সাইকেল চালক ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। খবর শুনে পুলিশ ঘটনাস্থলে গিয়া তার সাথে থাকা কাজগপত্র যাচাই বাছাই করে নাম প্রিতম বলে প্রাথমিকভাবে জানতে পারে।তার বাড়ি খুলনায়। তার পরিবারের লোকজন খবর দেয়া হয়েছে। তারা এলে বিস্তারিত পরিচয় পাওয়া যাবে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধারের প্রস্তুতি নিচ্ছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে। তবে ঘাটক ট্রলি বা চালককে আটক করা সম্ভব হয়নি। চালককে গ্রেফতারের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com