শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
১০ কোটি টাকা দেয়ায় প্রধানমন্ত্রীর প্রতি ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কৃতজ্ঞতা

১০ কোটি টাকা দেয়ায় প্রধানমন্ত্রীর প্রতি ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কৃতজ্ঞতা

ডেস্ক নিউজ:

ঢাকা, বৃহস্পতিবার ২৯ এপ্রিল ২০২১:
করোনা মহামারির এসময়ে সাংবাদিক কল্যাণ ট্রাস্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০ কোটি টাকা দেয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন- বিএফইউজে’র দেশব্যাপী সকল ইউনিয়নের নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার ২৯ এপ্রিল লিখিত বিজ্ঞপ্তিতে বিএফইউজে ও ডিইউজে নেতৃবৃন্দ এ কৃতজ্ঞতা জানায়। এর আগে করোনাকালীন সহায়তা হিসেবে সারাদেশে ৩ হাজার ৩শ’ ৫০ জন সাংবাদিককের প্রত্যেককে ১০ হাজার টাকা করে সহায়তা প্রদানের কথাও বিজ্ঞপ্তিতে স্মরণ করা হয়। একইসাথে সাংবাদিকদের এই সহায়তা পাওয়ার বিষয়ে আন্তরিক সহযোগিতা করায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদকে ধন্যবাদ জানায় সাংবাদিক নেতৃবৃন্দ।

তারা বলেন, আগের মতো এবারও সাংবাদিকবান্ধব মানবিক প্রধানমন্ত্রী তাদের আবেদন বিবেচনায় নিয়ে করোনার ভয়াবহ সংক্রমণের এই দু:সময়ে ১০ কোটি টাকা প্রধান করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ সহায়তাকে নজিরবিহীন আখ্যা দিয়ে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ ছাড়া ভারত, পাকিস্তান, শ্রীলংকা, নেপাল, ভুটানসহ উপমহাদেশের কোথাও গণমাধ্যমকর্মীদের প্রতি কোনো সরকার প্রধানের এধরণের মমত্ববোধের নজির নেই।

বিএফইউজে সভাপতি মোল্লা জালাল, ভারপ্রাপ্ত মহাসচিব আবদুল মজিদ, ঢাকা সাংবাদিক ইউনিয়ন- ডিইউজে সভাপতি কুদ্দুস আফ্রাদ, সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন- সিইউজে সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম, খুলনা সাংবাদিক ইউনিয়ন- কেইউজে সভাপতি মুন্সী মাহবুব আলম সোহাগ, সাধারণ সম্পাদক সায়েদুজ্জামান সম্রাট, যশোর সাংবাদিক ইউনিয়ন- জেইউজে সভাপতি ফারাজি আহমেদ সাঈদ বুলবুল,সাধারণ সম্পাদক এইচ আর তুহিন, বগুড়া সাংবাদিক ইউনিয়ন- বিএইউজে সভাপতি আমজাদ হোসেন মিন্টু, সাধারণ সম্পাদক জেএম রউফ, রাজশাহী সাংবাদিক ইউনিয়ন- আরইউজে সভাপতি মো: রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক তানজিমুল হক, ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়ন- এমইউজে সভাপতি আতাউল করিম খোকন, সাধারণ সম্পাদক মীর গোলাম মোস্তফা, কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন- সিবিইউজে সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল, নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়ন- এনইউজে সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক আমির হোসেন স্মিত, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন- জেইউকে সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, সাধারণ সম্পাদক জামিল হাসান, খোকন এক যুক্ত বিবৃতিতে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এসকল কথা বলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com