সোমবার, ০৮ Jun ২০২৬, ১২:১৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
৮৬ ‍দিন পর আন্তর্জাতিক রুটে উড়ছে বিমান

৮৬ ‍দিন পর আন্তর্জাতিক রুটে উড়ছে বিমান

টানা ৮৬ দিন বন্ধের পর মঙ্গলবার (১৬ জুন) থেকে আন্তর্জাতিক রুটে যাত্রীবাহী বিমান চলাচল শুরু হয়েছে। কাতার এয়ারওয়েজের ফ্লাইট পরিচালনার মধ্য দিয়ে শুরু হয়েছে আন্তর্জাতিক রুটে যাত্রা।

প্রয়োজনীয় প্রস্তুতি শেষ না হওয়ায় লন্ডন ফ্লাইট চালু হবে ২১ জুন থেকে। করোনা ভাইরাসে সংক্রমন প্রতিরোধে গত ২১ মার্চ চীন, যুক্তরাজ্য ও হংকং ছাড়া সব দেশের সঙ্গে যাত্রীবাহী বিমান চলাচল বন্ধ করে দেয় সিভিল এভিয়েশন। পরিস্থিতির অবনতি হলে পরে চীন ছাড়া সব দেশের সঙ্গে ফ্লাইট বন্ধ রাখা হয়। আজ থেকে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে সিভিল এভিয়েশন। ইতোমধ্যে স্বাস্থ্যবিধি মেনে সব ব্যবস্থা নিয়েছে কতৃর্পক্ষ।

স্থাপন করা হয়েছে জীবাণুনাশক চেম্বার। কোভিড ১৯ নেগেটিভ সার্টিফিকেট ছাড়া কোনো বিদেশি বিমানবন্দরে প্রবেশ করতে পারবেন না। সার্টিফিকেটটি অবশ্য ইংরেজিতে অনুবাদ করা ও ফ্লাইটে চড়ার ৭২ ঘণ্টা আগের হতে হবে। আর কোনো বাংলাদেশি করোনামুক্ত সার্টিফিকেট ছাড়া আসলে তাকে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হবে। কারো কোনো উপসর্গ পাওয়া গেলেও তাকে যেতে হবে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে। আপাতত শুধু কাতার ও লন্ডন ফ্লাইট চলবে। তবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের লন্ডন ফ্লাইট চালু হবে ২১ জুন থেকে।

বিমানবাহিনীর বঙ্গবন্ধু ঘাঁটির নিরাপত্তা কর্মকর্তা স্কোয়াড লিডার সঞ্জিব সাহা বলেন, আমরা বিশ সদস্যের একটা টিম এসেছি এখানে। আমাদের সঙ্গে জীবাণুনাশক গাড়ি নিয়ে এসেছি। আমরা দফায় দফায় জীবাণুনাশক স্পে করছি।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিত-উল আহসান বলেন, বিদেশি যাত্রীদের ক্ষেত্রে কোভিড ১৯ নেগেটিভ সার্টিফিকেট ছাড়া তারা ভিসা পাবেন না। আমাদের বাংলাদেশিদের জন্য তাদের বাংলাদেশে ঢুকতে গেলেও তাদের করোনা সার্টিফিকেট লাগবে। করোনা সার্টিফিকেট থাকলে তাদের বাসায় কোয়ারেন্টাইনে পাঠানো হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com