রবিবার, ১৪ Jun ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
বোয়ালমারীতে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

বোয়ালমারীতে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত


আব্দুল্লাহ আল মামুন রনী, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের বাইখীর মোড়ে মো. মিলন খান (৩৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। সে উপজেলার শেখর ইউনিয়নের বড়গাঁ গ্রামের মুক্তিযোদ্ধা রাজা খানের ছেলে। থানা সূত্রে জানা গেছে, মো. মিলন খান নামে যুবকটি  বোয়ালমারী বাজার থেকে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে বাড়ি যাওয়ার পথে খুলনা-ঢাকা গামী (ঢাকা মেট্রো-ট-১৩৪৫২৭) গ্যাসের সিলিন্ডার বোঝাইকৃত ট্রাকের সাথে মোটরসাইকেলের ধাক্কা লেগে সড়কে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে বোয়ালমারী থানা পুলিশ এবং ফায়ার সার্ভিস লাশ উদ্ধার করে থানায় আসে। ঘাতক ট্রাকটি আটক করতে পারলেও চালক ও হেলপার পালিয়ে যায়।
এ ব্যাপারে বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম বলেন, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি এবং ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com