শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
গৌরীপুরে পরিবার কল্যাণ কেন্দ্রের সীমানা প্রাচীর নির্মাণে অনিয়ম

গৌরীপুরে পরিবার কল্যাণ কেন্দ্রের সীমানা প্রাচীর নির্মাণে অনিয়ম


ওবায়দুর রহমান, উপজেলা প্রতিনিধি, গৌরীপুর, ময়মনসিংহ। 

ময়মনসিংহ গৌরীপুর উপজেলার ভাংনামারী ইউনিয়নে পরিবার কল্যাণ কেন্দ্রের সীমানা প্রাচীর নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে। ঠিকাদার ও স্বাস্থ্য প্রকৌশল দাবী করছেন বরাদ্দ কম দেয়া হয়েছে। 
সোমবার (১৯ এপ্রিল) সরজমিনে দেখা যায়, ইউনিয়ন পরিষদের সামনে অবস্থিত পরিবার কল্যাণ কেন্দ্রের সীমানা প্রাচীরের বেইজ নির্মাণের কাজ চলছে। এ কাজে ১৬ মিলি রডের পরিবর্তে দেয়া হচ্ছে ৮/১০ মিলি রড, রিং বাঁধাইয়ে দূরত্ব ৬ ইঞ্চির স্থলে করা হচ্ছে ৯ থেকে ১২ ইঞ্চি। ব্যবহৃত হচ্ছে নিম্নমানের ইট-সুড়কি, দেয়া হচ্ছে না পরিমাণমত সিমেন্ট। এক পিলার থেকে অন্য পিলারের দূরত্বের মিল নেই। নেই ঠিকাদারী প্রতিষ্ঠানের সাইনবোর্ডও। 
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় লোকজন জানান, ঠিকাদার ও প্রকৌশলী কোনদিন কাজ দেখতে আসেনি। রাজমিস্ত্রিরা তাদের ইচ্ছেমতো কাজ করছে। যে নিম্নমানের কাজ করছে তাতে যে কোন সময় ভেঙ্গে যেতে পারে। 
রাজমিস্ত্রী হাবিব মিয়া বলেন, কাজের সুবিধার্থে একটু এদিক সেদিক করে কাজ করতে হচ্ছে, হিসাব ঠিকই আছে। 
ঠিকাদারী প্রতিষ্ঠান আকরাম এন্টারপ্রাইজের স্বত্ত¡াধিকারী আকরাম হোসেন বলেন, ৫১০ ফুট কাজে বরাদ্দ মাত্র ১২ লাখ ৩৪ হাজার টাকা। অল্প টাকার কাজ তাই আমি দেখতেও যাইনি, রাজমিস্ত্রী নিয়মানুযায়ী কাজ করার কথা। 
এ অভিযোগের বিষয়ে ময়মনসিংহ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী দেবাশীষ চন্দ্র দাস জানান, ভাংনামারী পরিবার কল্যাণ কেন্দ্রের সীমানা প্রাচীর নির্মাণের জন্য প্রায় ১৩ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। 
ঠিকাদারের মতো তিনিও বলেন, এ বাজেট  দিয়ে সীমানা প্রাচীর নির্মাণ করা যায় না। তবুও কোন রকমে কাজটা শেষ করতে চাচ্ছি। 
গৌরীপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা কামাল হোসেন বলেন, উক্ত কাজটি উপ-সহকারী প্রকৌশলী তদারকি করছেন। এক্ষেত্রে কাজে অনিয়মের অভিযোগ থাকলে ময়মনসিংহ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সংশ্লিষ্ট বিভাগের সাথে যোগাযোগ করার কথা বলেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com