রবিবার, ১৪ Jun ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
পাবনার ঈশ্বরদীতে কলাবোঝাই ট্রাক উলটে নিহত ৩, আহত ৬

পাবনার ঈশ্বরদীতে কলাবোঝাই ট্রাক উলটে নিহত ৩, আহত ৬

পার্থ হাসান,পাবনা:

পাবনার ঈশ্বরদীতে কলা বোঝাই ট্রাক উলটে তিনজন নিহত ও কমপক্ষে ৬ জন আহত হয়েছে। রবিবার রাত ১১ টার দিকে উপজেলার লক্ষীকুণ্ডা ইউনিয়নের চরগড়গড়ী আলহাজ্ব মোড় এলাকায় এ দূর্ঘটনা ঘটে। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, রবিবার রাতে লক্ষীকুণ্ডার হুদিপাড়া থেকে কলা বোঝাই করে একটি ট্রাক ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। আলহাজ্ব মোড় এলাকায় হঠাৎ করেই ট্রাকটি উল্টে গেলে ট্রাকে থাকা শ্রমিক ও ব্যাপারীরা চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই ঈশ্বরদী উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের দাদাপুর গ্রামের জুব্বার প্রাং, মতিয়ার শাহ ও জয়পুরহাটের শুকুর আলী নামের তিনজন মারা যান। এ সময় কমপক্ষে ৬ জন গুরুতর আহত হন।
পুলিশ ও স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com