বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম :
লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান বাসে আগুন-ককটেল বিস্ফোরণে উত্তপ্ত রাজধানী রাজধানীর চার এলাকায় ককটেল বিস্ফোরণ, আহত ১ ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ? মেট্রোরেলের ৩ প্রকল্প ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন
আমতলী জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট দম্পতিসহ ১০ জন করোনা রোগী শনাক্ত

আমতলী জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট দম্পতিসহ ১০ জন করোনা রোগী শনাক্ত

বরগুনা প্রতিনিধিঃ

বরগুনার আমতলী উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট দম্পতিসহ ১০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। লকডাউনের বিধিনিষেধ উপেক্ষা করে আজ বুধবার বসেছে সাপ্তাহিক হাটও। সড়কের দুই পাশে ফুটপাতে বসেছে পর্যান্ত দোকানপাট। সামাজিক দূরত্ব মানার কোন বালাই নেই। নেই মাস্কের ব্যবহার। সবচেয়ে বেশি ভিড় লক্ষ করা গেছে কাঁচা বাজার ও ফুটপাতে। সরকারের করোনা প্রতিরোধে লকডাউন বাস্তবায়নে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তেমন কোন উদ্যোগ দেখা যায়নি। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানাগেছে, বর্তমানে আমতলীতে উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট দম্পতিসহ ১০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এরমধ্যে ১ জন হাসপাতালের আইসোলেশনে চিকিৎসা নিলেও বাকীরা স্ব-স্ব বাড়ীতে বসে চিকিৎসা নিচ্ছেন। দিন যত সামনে যাচ্ছে তত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলছে। তারপরেও মানুষ স্বাস্থ্যবিধি ও সরকার ঘোষিত ১৮ দফা না মেনে নিজের মতো করে চলাচল করছেন। এছাড়া শহরের সকল প্রকার ব্যবসা প্রতিষ্ঠান খোলা রেখে তাদের ব্যবসায়িক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। ফলে করোনার সংক্রমন বৃদ্ধির আংশঙ্কা রয়েছে।

৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশাসক ও করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব ডাঃ মোনায়েম সাদ মুঠোফোনে লকডাউনের বিধিনিষেধ উপেক্ষা করে মানুষের অবাদে চলাচলের কথা স্বীকার করে বলেন, আমতলী উপজেলায় এখন পর্যন্ত এক বিচারক দম্পতিসহ ১০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে চলতে উপজেলা নির্বাহী অফিসারের সাথে আলোচনা করে জরুরী ভিত্তিত্বে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

উপজেলা নির্বাহী অফিসার ও করোনা প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ আসাদুজ্জামান মুঠোফোনে বলেন, সরকারের দেয়া ১৮ দফা নির্দেশনা ও লকডাউন অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com