শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন

শিরোনাম :
সামাজিক সুরক্ষায় আসছে ‘ইউনিভার্সাল কার্ড’ হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী আইফোন ব্যবহারকারীদের ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান বাসে আগুন-ককটেল বিস্ফোরণে উত্তপ্ত রাজধানী
আমিরাতে লটারিতে ২৩ কোটি টাকা জিতলেন বাংলাদেশি

আমিরাতে লটারিতে ২৩ কোটি টাকা জিতলেন বাংলাদেশি

ওবায়দুল হক মানিক আমিরাত প্রতিনিধি ,

সংযুক্ত আরব আমিরাতে লটারিতে ২৩ কোটি টাকা জিতলেন প্রবাসী বাংলাদেশি মোঃ শাহেদ আহমেদ মৌলভী।সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির ‘বিগ টিকেট’ রাফেল ড্রয়ে এক কোটি দিরহাম (বাংলাদেশি মুদ্রায় ২৩ কোটি টাকা) জিতেছেন।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ জানায়, ৫৫ বছর বয়স্ক শাহেদ শনিবার বিগ টিকেট’ এর রাফেল ড্রয়ে প্রথম পুরষ্কার জিতেছে।
চট্টগ্রামের বাসিন্দা শাহেদ গত ৪০ বছর ধরে তিনি আমিরাতের আল আইন শহরে বাস করছেন। তিনি একটি কার ওয়ার্কশপের মালিক। এখন তিনি স্ত্রী, তিন ছেলে ও মেয়েকে আমিরাতে নিয়ে যেতে চান। এছাড়াও, তিনি চট্টগ্রামে বাড়ি তৈরির ইচ্ছার কথাও জানিয়েছেন।
তিনি বলেন, ‘আপাতত আমি এই দুই পরিকল্পনা করেছি। আমি খুব খুশি, আমি এই প্রথমবারের মতাে (এই লটারি) জিতেছি। শাহেদ আরাে জানান, গত ২৬ মার্চ ‘বিগ টিকেট’র ২২৬ নম্বর র্যাফেল ড্রয়ের জন্য তিনি ৫০০ দিরহাম দিয়ে ০০৮৩৩৫ নম্বরের টিকেটটি কিনেছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com