মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন

শিরোনাম :
লালমাটিয়া থেকে সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার আজ সকাল ১১টায় এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল “জেমসের গান সংরক্ষণে আসছে ‘জেমস ফাউন্ডেশন “আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রী বাংলাদেশের নাজিফা তুষি” োহিঙ্গা গণহত্যার রায় প্রত্যাখ্যান মিয়ানমারের, ১০ হাজার শরণার্থী যাবে তুরস জন্মদিনে বুবলীর বড় চমক, প্রথম প্রযোজিত সিনেমা আন্তর্জাতিক উৎসবে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে আইজিপি, সঙ্গে বিজিবি ও এসআরবিপ্রধান : ৪৮০০ কোটি টাকায় বিক্রি হচ্ছে কেকেআরের ২২.৫ শতাংশ শেয় রাতের মধ্যে ঢাকাসহ ১০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা বিশ্ব রাজনীতিতে ইতিহাস, এক টেবিলে তিন পরাশক্তির নেতা
ঝিনাইদহে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় ৪ জনকে কুপিয়ে জখম

ঝিনাইদহে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় ৪ জনকে কুপিয়ে জখম

কোরাপাড়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় ৪ জনকে কুপিয়ে জখম করেছে মাদক ব্যবসায়ীরা। আহত ব্যক্তিরা হলেন ঝিনাইদহে কোরাপাড়া বটতলার সিদ্দিক মোলার ছেলে গোলাম মোস্তফা,তার পিতা সিদ্দিক মোল্লা ও তার দুই ভাগ্নে খায়রুল ও সজল।আহত ব্যক্তিরা ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসার পরে এখন বাড়ি আছেন। আহত গোলাম মোস্তফা বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় একটি মামলা করেছেন যার মামলা নং ১৭ তাং ১৪/০৬/২০২০ ইং।

মামলা হয়েছে ঝিনাইদহ সদর উপজেলার কোরাপাড়ার মৃত কিফাজ উদ্দীনের ছেলে মোহ সাহাবুদ্দিন শেখ,মোঃ সাগর শেখ,আঃ রহিম, উভয় পিতা সাহাবুদ্দিন শেখ,আঃ রহিমের ছেলে মোঃ শাওন শেখ ও কিফাজ উদ্দীনের ছেলে মোঃ রহিম শেখের নামে।ঝিনাইদহ সদর থানা পুলিশ মোঃ রহিম শেখকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করেছেন হামলার শিকার গোলাম মোস্তফা জানান আমি একজন ট্রাক ড্রাইভার গত শনিবার আনুমানিক রাত ৮.৩০ মিনিটের সময় বাড়ি এসে দেখি বাড়ির পাশে রহিম,সাহাবুদ্দিন,সাগর, আকাশ, আঃ রহিম ও শাওন আমার বাড়ির পাশে মাদক কেনাবেচা করছে।আমি তাদের এসব সমাজবিরোধী কাজ বন্ধ করতে বললে তারা ডাসা- দা, চাইনিজ কুড়াল,ভুজালী,লোহার রড,লাঠি ও দেশীয় মারাত্মক অস্ত্র -শস্ত্র সহ আমার বোন শরিফা বেগমের বাড়িতে ঢুকে মাদক ব্যবসায়ীরা খুন করার উদ্দেশ্যে আমার মাথায় আমার দুই ভাগ্নের মাথায় ও কানে এবং পিতার লাঠি দিয়ে আঘাত করে।

ভুক্তভোগী গোলাম মোস্তফা আরো জানান সাহাবুদ্দিন, রহিম,সাগর,আঃ রহিম,আকাশ ও শাওন এই ধরনের মাদক ব্যবসায়ীরা ও সন্ত্রাসীরা যেন যুবসমাজ নষ্ট করে না ফেলে সে জন্য তাদের যেন আইনের আওতায় এনে কঠিন বিচার করা হয়। এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার এসআই মোঃ এমদাদুল হক জানান থানায় একটি মামলা হয়েছে একজন আসামীও গ্রেফতার হয়েছে অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com