বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
শরণখোলায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

শরণখোলায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু


মোঃ নাজমুল ইসলাম সবুজ শরণখোলা প্রতিনিধিঃ


বাগেরহাটের শরণখোলা উপজেলায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মোঃ শাহ আলম গাজী (৬০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার সকাল ৮ টার সময় উপজেলার দক্ষিন রাজাপুর গ্রামে। তার পিতার নাম মৃত আজাহার আলী গাজী।
মৃত্যু শাহ আলম গাজী ভাইয়ের স্ত্রী মমতাজ বেগম জানান, তার ভাসুর সকাল ৮টার সময় বাড়ির সামনের সবজি ক্ষেতে পানি দেয়ার জন্য মোটর চালাতে যান। এসময় তিনি মোটরের তারে বিদ্যুতায়িত হয়ে কাপতে থাকেন। এ অবস্থা দেখে তিনি চিৎকার দিলে প্রতিবেশীরা উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।
শরণখোলা থানার অফিসার ইন চার্জ মোঃ সাইদুর রহমান জানান, এ ব্যপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করে আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এর আগে গত সোমবার (২২ ফেব্রুয়ারী) পুকুরে পাম্প লাগাতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে রাসেল জোমাদ্দার (৩০) নামে এক সৌদি প্রবাসির মৃত্যু হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com