রবিবার, ১৪ Jun ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
ময়মনসিংহের ধোবাউড়ায় ট্রাক চাপায় নিহত -২

ময়মনসিংহের ধোবাউড়ায় ট্রাক চাপায় নিহত -২

আনোয়ার সাদত জাহাঙ্গীর:ময়মনসিংহ:

ময়মনসিংহের ধোবাউড়ায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে এ মর্মান্তিক দূরঘটনাটি ঘটে। পুলিশ ট্রাকের চালক ও হেলপারকে আটক করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার মেকিয়ারকান্দা বাজারের পূর্ব পাশে শুক্রবার সকাল ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি এ সংঘর্ষ হয়।
ধোবাউড়াগামী রডবাহী ট্রাকের সাথে হালুয়াঘাট গামী মোটরসাইকেলের সংঘর্ষ হলে ট্রাকটি পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় খরিয়া গ্রামের সাবির উদ্দিনের ছেলে জাহিদ হাসান রাসেল (৩২)।
গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বাঘবেড় গ্রামের কুতুব উদ্দিনে ছেলে শহীদুল কায়সার রনি (৩৪) কে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আহত অবস্থায় জুয়েল মিয়া নামে ভ্যাকু ড্রাইভারকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ধোবাউড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. চাঁদ মিয়া বলেন, ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com