বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
শরণখোলায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে সৌদি প্রবাসীর মৃত্যু

শরণখোলায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে সৌদি প্রবাসীর মৃত্যু

মোঃ নাজমুল ইসলাম সবুজ শরণখোলা প্রতিনিধি:


বাগেরহাটের শরণখোলায় পুকুরে পাম্প লাগাতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে রাসেল জোমাদ্দার (৩০) নামে এক সৌদি প্রবাসীর মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে বিদ্যুৎ স্পৃষ্ট হওয়ার পর রাত ৮টার দিকে বাগেরহাট সদর হাসপাতালে নেয়ার পরে তার মৃত্যু হয়। রাসেল উপজেলার পশ্চিম খাদা গ্রামের রুহুল আমিন জোমাদ্দারের পুত্র।
সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ তাছেন তালুকদার জানান, রাসেল এক মাস আগে সৌদি আরব থেকে বাড়িতে আসে। সোমবার সে নিজের পুকুরে একটি সাবমারসিবল পাম্প লাগাতে গিয়ে অসাবধানতা বসত বিদ্যুৎ স্পৃষ্ট হয়। সাথে সাথে তাকে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর অবস্থার অবনতি হওয়ায় বাগেরহাট সদর হাসপাতালে সাস্থানন্তর করা হয়। সেখানে নেয়ার পর রাত ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন। মঙ্গলবার জোহর নামাজ বাদ জানাজা শেষে পারিবারিক কবর স্থানে তাকে দাফন দেয়া হয়।
শরণখোলা থানার অফিসার ইন চার্জ মোঃ সাইদুর রহমান জানান, জেলা ম্যাজিস্ট্রেটের কাছে পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়া লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com