মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
শরণখোলায় নারীর অর্ধনগ্ন মরদেহ উদ্ধার

শরণখোলায় নারীর অর্ধনগ্ন মরদেহ উদ্ধার


মোঃ নাজমুল ইসলাম সবুজ শরণখোলা প্রতিনিধিঃ


বাগেরহাটের শরণখোলায় গলায় ফাঁস লাগানো অর্ধনগ্ন অবস্থায় এক নারীর (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার রায়েন্দা ইউনিয়নের রাজেশ্বর গ্রামের বেড়িবাঁধ সংলগ্ন কলাইক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, ওই নারীকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যা করে লাশ ফেলে রাখা হয়েছে। স্থানীয়রা কেউ লাশের পরিচয় সনাক্ত করতে পারেনি বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, বিকেলে গ্রামের শিশুরা কলাই ক্ষেতে খেলতে গিয়ে প্রথমে লাশটি দেখে লোকজনকে জানায়। নারীর ডান কান সম্পূর্ণ বিচ্ছিন্ন। চোখমুখ ক্ষতবিক্ষত। গায়ে বোরখা পরিহিত। লাশের পাশে পাজামা, ছাতা ও স্যান্ডে পড়ে রয়েছে। খবর পেয়ে লাশটি উদ্ধার করে পুলিশ। রায়েন্দা ইউনিয়ন পরিষদের চেয়রাম্যান আসাদুজ্জামান মিলন জানান, অর্ধনগ্ন লাশের শরীরে ধর্ষণের আলামত রয়েছে। হয়তো ওই নারীকে সংঘব্ধ ধর্ষণের পর হত্যার করে কলাইক্ষেতে ফেলে রাখা হয়েছে। এলাকার কেউ তার পরিচয় জানাতে পারেনি।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান জানান, রাজেশ্বর গ্রামের বেড়িবাঁধের পাশো কলাইক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। হত্যার আগে ধর্ষণের শিকার হতে পারে নারী। শুক্রবার রাতে হত্যাকান্ডটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
ময়না তদন্ত রিপোর্ট পেলে হত্যার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com