শনিবার, ২০ Jun ২০২৬, ০১:৩২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
গাজীপুর বসতবাড়ীতে আগুন, প্রায় এক ঘণ্টার নিয়ন্ত্রণে

গাজীপুর বসতবাড়ীতে আগুন, প্রায় এক ঘণ্টার নিয়ন্ত্রণে


গাজীপুর প্রতিনিধি:

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকায় বসতবাড়ীতে অগ্নিকাণ্ডে ঘটনা ঘটেছে। এতে ১৮টি ঘর পুড়ে গেছে।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে জয়দেবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তাশারফ হোসেন জানান, সকাল সাড়ে ৮টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। পরে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নেভানো হয়।
আগুনে টিনশেডের ওই বাসার ১৮টি কক্ষ ও আসবাবপত্র পুড়ে গেছে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ড ঘটেছে। তবে ক্ষতির পরিমাণ তদন্তের পর বলা যাবে।
স্থানীয় বাসিন্দা মনোয়ার হোসেন জানান, সকালে কোনাবাড়ী এলাকায় এমএম গার্মেন্টস সংলগ্ন জান্নাতুল ফেরদৌসের টিনশেড বাসাবাড়িতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। অগ্নিকাণ্ডের সময় ওই বাসায় কেউ ছিল না। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক গোলযোগ থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com