শনিবার, ২০ Jun ২০২৬, ০১:৩০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
পেছন থেকে মোটরসাইকেলের ধাক্কা, গেল বৃদ্ধের প্রাণ

পেছন থেকে মোটরসাইকেলের ধাক্কা, গেল বৃদ্ধের প্রাণ

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে মোটরসাইকেলের ধাক্কায় আব্দুল কাদের (৮০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

সোমবার (১৫ ফেব্রুয়ারী) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এস.আই) সুমন মিয়া । তিনি বলেন, গতকাল রোববার (১৪ ফেব্রুয়ারী) রাতে উপজেলার কাওরাইদ-জৈনা বাজার আঞ্চলিক সড়কের কাওরাইদ ইউনিয়নের সোনাব গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল কাদের ওই গ্রামের পশ্চিম পাড়ার বাসিন্দা ছিলেন।

এস.আই সুমন মিয়া আরো জানান, রাতে ওই সড়কের পাশ ধরে কাওরাইদ বাজার থেকে নিজ বাড়ির উদ্দেশে হেঁটে যাচ্ছিলেন আব্দুল কাদের। একসময় রাস্তা পার হতে গেলে পেছন দিকে থেকে আসা একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে রাস্তায় পড়ে গিয়ে বুকে আঘাত পান তিনি। পরে গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে আব্দুল কাদেরের মৃত্যু হয়। এ ঘটনায় মোটরসাইকেল চালকও আহত হয়েছেন।

তিনি আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তে পরবর্তী আইনি প্রক্রিয়া গ্রহণ করা হবে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com