বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

পার্থ হাসান
পাবনা।

পাবনার ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। শনিবার (১৩ ফেব্রুয়ারি ) দিবাগত রাত ১০টার দিকে পাবনা-ঈশ্বরদী মহাসড়কের দাশুড়িয়া এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, পাবনা পৌর সদরের কুঠিপাড়া এলাকার মৃত হাকিম শেখের ছেলে জাহাঙ্গীর হোসেন (৫৮) ও একই এলাকার মৃত আবুল হোসেন সরকারের ছেলে মনোয়ার হোসেন রঞ্জু (৫৫)।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানান, লোরেট ট্রাক্টর ভেকু বহনকারী একটি গাড়ি পাবনা থেকে দাশুড়িয়া দিকে যাবার সময় সুগার মিলের সামনে নষ্ট অবস্থায় রাস্তার বাম পাশে দাঁড়ানো অবস্থায় ছিল। ঘটনার সময় ৫ জন যাত্রীসহ একটি হায়েস মাইক্রোবাস ঈশ্বরদীর দিকে যাবার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়ানো লোরেট ট্রাক্টর গাড়িটির পিছনে ধাক্কা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় ৫ জনকে ঈশ্বরদী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন। বাকি তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লোরেট ট্রাক্টর ও মাইক্রোবাসটি থানা হেফাজতে নেয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com