শনিবার, ২০ Jun ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
নিখোঁজের চার দিন পর মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

নিখোঁজের চার দিন পর মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

পার্থ হাসান,পাবনা

নিখোঁজের চার দিন পর পাবনা সদর উপজেলার ভাড়ারা এলাকা থেকে বেলাল হোসেন নামের এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ মুকুল হোসেন নামের একজনকে আটক করেছে।
অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, গেল ৯ ফেব্রুয়ারী বেলা ১২ টার দিকে বেলাল হোসেন তার বাবার ভ্যান গাড়ি নিয়ে বাড়ি থেকে বেড় হয়ে আর ফিরে আসেনি। শনিবার দুপুরে পাবনা সদর উপজেলার ভাড়ারা মসজিদের পাশের ক্যানেলে কচুরিপানার ভেতর একটি মরদেহ ভাসতে দেখে পুলিশ কে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ ও ক্যানেলের পাশ থেকে ভ্যান গাড়িটি উদ্ধার করে। খবর পেয়ে নিখোঁজ বেলালের স্বজনেরা থানায় গিয়ে মরদেহটি বেলালের বলে সনাক্ত করে। নিহত বেলাল পাবনা সদর উপজেলার আতাইকুলা থানার চোরমপুর গ্রামের আফজাল হোসের ছেলে ও শ্রীকোল ফুরকানিয়া মাদ্রাসার ছাত্র ছিল আর এ ঘটনার সাথে জড়িত সন্দেহে আটক মুকুল হোসেন আতাইকুলা থানার চোরমপুর গ্রামের আব্দুল হাই এর ছেলে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com