মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
রূপগঞ্জে বেপোরোয়া গতির মোটরসাইকেল এর ধাক্কায় একজন নিহত

রূপগঞ্জে বেপোরোয়া গতির মোটরসাইকেল এর ধাক্কায় একজন নিহত

মাহামুদুল হাসান নয়ন রূপগঞ্জ থানা প্রতিনিধি

নারায়ণগঞ্জের বেপরোয়া ভাবে চালানো মটরসাইকেল চাপায় আদি রহমান (৫৫) নামের এক পথচারী বৃদ্ধ নিহত হয়েছেন।

মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার চৌধুরীপাড়া জামে মসজিদ সংলগ্ন চাঁনটেক্সটাইল-ছনপাড়া সড়ক এলাকায় ঘটে এ দুর্ঘটনা। নিহত আদি রহমান চৌধুরীপাড়া এলাকার মৃত তাহের আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কাঞ্চন পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম রসুল কলির ছোট ভাই নুর হোসেনের ছেলে ইনান (১৫) নিজ এলাকা সহ আশ-পাশের এলাকা গুলোতে বেশ কিছুদিন ধরে বেপরোয়া গতিতে মটরসাইকেল চালিয়ে আসছে।
মোটরসাইকেল চালানোর জন্য তার লাইসেন্স ও নাই আর সে প্রতিনিয়ত হাইওয়েতে বেপরোয়া ভাবেই মোটরসাইকেল চালিয়ে আসছিল।

বেপরোয়া গতিতে চালালে ও আওয়ামীলীগ নেতার ভাতিজা বলে স্থানীয়রা প্রতিবাদ করতে পারেনি।

মঙ্গলবার আনুমানিক বিকেল ৫ টার দিকে চৌধুরীপাড়া জামে মসজিদ সংলগ্ন চাঁনটেক্সটাইল-ছনপাড়া সড়কে বেপরোয়া গতিতে চালাচ্ছিলো মোটরসাইকেল চালক ইনান।

এসময় নামাজ পড়ার উদ্দেশ্যে চৌধুরীপাড়া জামে মসজিদে যাওয়ার জন্য রাস্তা পারাপারের সময় ইনানের মটরসাইকেলের ধাক্কায় আদি রহমান গুরুতর আহত হন।
পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে মুমুর্ষ অবস্থায় কাঞ্চন পৌরসভার চরপাড়ায় অবস্থিত পি এইচ পি গ্রুপের আলহাজ্ব সুফি মোহাম্মদ দায়েমউদ্দিন হাসপাতালে নিয়ে যান পরে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন।

নিহতের বিষয়টি নিশ্চিত করে ভোলাব তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাহবুবুর রহমান বলেন, নিহতের পরিবারের সঙ্গে কথা বলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com