মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ১১:২৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
আর তৈরি করা হবেনা M.S.Dhoni র স্যিকুয়েল

আর তৈরি করা হবেনা M.S.Dhoni র স্যিকুয়েল

২০১৬-তে ধোনির বায়োপিক দারুণ হিট হওয়ার পর থেকে আলোচনার শীর্ষে সুশান্ত সিং রাজপুত। এমএসডি-দ্য আনটোল্ড স্টোরি (M.S. Dhoni: The Untold Story) সব দিক থেকে হিট। ছবি রিলিজ হওয়ার পর অনেকবার ধোনির সঙ্গে কথা হয়েছে সাংবাদিকদের । সিনেমা নিয়ে প্রশ্ন উঠেছে।

ধোনি ২ কবে তৈরি হচ্ছে? তিনি পাশ কাটিয়ে গিয়েছেন। শোনা গেল, সেই ছবির পরিচালক নীরাজ পান্ডের কাছ থেকে সুশান্ত সিং রাজপুতেরমৃত্যুর খবর পান ধোনি। তারপরই চুপচাপ। কথা বলতে চাননি। এতটাই বিমর্ষ যে সোশ্যাল মিডিয়ায় কোনও প্রতিক্রিয়াও দেননি এমএসডি। রাতে ধোনির (MS Dhoni) ঘনিষ্ঠ মহল থেকে জানা গেল, তাঁদের ভাবনায় ছিল খুব তাড়াতাড়ি ধোনি-২ নিয়ে কাজ শুরু করা।

লকডাউনের আগে মুম্বইয়ে এক জিমে সুশান্তের সঙ্গে এ নিয়ে কথাও হয়। লকডাউন না হলে হয়তো এতদিনে কাজ আরও এগোত। কিন্তু এখন এ নিয়ে কোনও কথা উঠতে পারে না। ঘটনার পর ধোনিও বুঝতে পারছেন না, সুশান্তের মতো পজিটিভ মানসিকতার মানুষ কেন এই পথ বেছে নিলেন? ধোনির ম্যানেজার জানিয়ে দিয়েছেন সুশান্ত নেই, তাই আর ধোনি-২ তৈরি হবে না।সিনেমায় সুশান্তের অভিনয় দেখে একবারও মনে হয়নি তিনি অন্যের চরিত্রের অভিনয় করছেন। তিনি যেন ক্রিকেট মাঠের ধোনিই।পুরোপুরি বাস্তব। তাই ছবি হয়েছিল সুপারহিট।

কিন্তু হঠাৎ করে এভাবে প্রদীপ নিভে যাবে, কে ভেবেছিলেন? তবে সুশান্তের মৃত্যু বুঝিয়ে দিল, সিনেমার পর্দায় ধোনি হয়ে উঠলেও বাস্তবে তিনি তা হতে পারেননি। সিনেমার শুটিং শুরুর আগে বছর খানেক ধোনির সঙ্গে কাটিয়েছেন। তাঁর সঙ্গে কথা বলে চরিত্রের ভিতর ঢোকার চেষ্টা করেছেন। একথা ধোনি নিজেই বলেছেন।

মনে হচ্ছে সুশান্ত সিনেমার জন্য যতটা প্রয়োজন, শুধু ততটাই নিয়েছেন। ধোনির মধ্যে ঢুকতে পারেননি। পারলে এদিনটা কারোর দেখতে হত না। চাপের মুখে মাথা ঠান্ডা রেখে কীভাবে নিজেকে টেনে নিয়ে যেতে হয়, তা ক্রিকেট ফ্যানরা ধোনির কাছ থেকে দেখেছেন। সুশান্তেরও এ সব চেনা ছবি।

সেখান থেকে তিনি কি কিছুই শিখতে পারেননি? নিশ্চয়ই পারেননি। পারলে জীবনে যতই হতাশা আসুক না কেন, এই কাজ করতে পারতেন না। তাই বলতে হচ্ছে বলিউডের এমএসডি-কে একা রেখে এভাবে চলে যাওয়া কি ঠিক হল সিনেমার ‘ধোনি’র!

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com