শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01711102727 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-মোবাইল:01711102727, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
সম্মানসূচক ডক্টরেট পেলেন রানি মুখার্জি ২১ ফাউলের শিকার নেইমার, জোড়া অ্যাসিস্টে সান্তোসের দারুণ জয় ছেলের সঙ্গে এসএসসি পরীক্ষা দিয়ে মায়ের জিপিএ-৫, ছেলের গোল্ডেন জিপিএ-৫ রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের দুটি, মির্জা ফখরুলের একটি মনোনয়নপত্র জমা চিকিৎসার জন্য আবারও লন্ডনে ফিরলেন ইলিয়াস কাঞ্চন, চাইলেন সবার দোয়া রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করতে আজ তারেক রহমানের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক রাত ৮টার মধ্যে শপিংমল-মার্কেট বন্ধের নির্দেশ, ৭টার মধ্যে বিলবোর্ড বন্ধ রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১৬ বাংলাদেশি থাইল্যান্ডে শুটিংয়ে গিয়ে দুর্ঘটনা, গুরুতর আহত খায়রুল বাসার ১৭ শিক্ষক, ১৯ পরীক্ষার্থী—পাস শূন্য!
ময়মনসিংহে ডিবির হাতে মাদক সহ গ্রেফতার- ১২

ময়মনসিংহে ডিবির হাতে মাদক সহ গ্রেফতার- ১২


আনোয়ার সাদত জাহাঙ্গীরঃময়মনসিংহঃ

ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের পৃথক অভিযানে তিন মাদক ব্যবসায়ী ও ৯ জুয়াড়ি সহ ১২জন গ্রেফতার হয়েছে। সোমবার রাতে জেলার বিভিন্ন স্থান অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে সাড়ে চার কেজি গাঁজা,২০ পিচ ইয়াবা ট্যাবলেট ও জুয়ার সামগ্রী উদ্ধার করে পুলিশ।
ডিবির ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার আহমার উজ্জামানের নির্দেশে ডিবি পুলিশ নিয়মিত মাদক ও জুয়া বিরোধী অবিযান চালিয়ে আসছে। এরই অংশ হিসাবে এসআই হাবিবুর রহমান সংগীয় অফিসার র্ফোসসহ সোমবার ঈশ্বরগঞ্জের গালাহার থেকে আধাকেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী নাসির উদ্দিনকে গ্রেফতার করে। এসআই আলাউদ্দিন বাদল সংগীয় অফিসার ফোর্সসহ নগরীর দিঘারকান্দা গোলচত্বর থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী রাহাত মিয়া এবং এসআই মনিরুজ্জামান সংগীয় অফিসার ফোর্সসহ তারাকান্দার হরিয়াগাই ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী শাহজাহান মিয়াকে গ্রেফতার করে। অপরদিকে এসআই হাবিবুর রহমান সংগীয় অফিসার ফোর্সসহ সোমবার রাতে ফুলবাড়ীয়ার বৈদ্যবাড়ী থেকে ৯ জুয়াড়িকে গ্রেফতার করে। তারা হলো, হাবিবুর রহমান, মনিরুজ্জামান সাদ্দাম, ইমরান হোসাইন, ওমর ফারুক, রাশেদুল ইসলাম রাসেল, জসিম উদ্দিন, মাহমুদুল হাসান, মনিরুজ্জামান মনির ও সুলতান আহম্মেদ দুদু। তাদের বিরুদ্ধে পৃথক মামলা হয়েছে। আজ মঙ্গলবার তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com