বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম :
লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান বাসে আগুন-ককটেল বিস্ফোরণে উত্তপ্ত রাজধানী রাজধানীর চার এলাকায় ককটেল বিস্ফোরণ, আহত ১ ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ? মেট্রোরেলের ৩ প্রকল্প ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন
কুয়াকাটায় সিকদার রিসোর্ট আবাসিক হোটেলের ছাদ থেকে পড়ে চীনা নাগরিকের মৃত্যু

কুয়াকাটায় সিকদার রিসোর্ট আবাসিক হোটেলের ছাদ থেকে পড়ে চীনা নাগরিকের মৃত্যু

কুয়াকাটার অভিজাত আবাসিক হোটেল সিকদার রিসোর্ট এন্ড ভিলাসে এক চীনা নাগরিকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। সোমবার শেষ বিকেলে ওই রিসোর্টের একটি ছয়তলা ভবনের ছাদ থেকে নিচে পড়ে তার মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ।

তাৎক্ষণিক এটিকে আত্মহত্যার ঘটনা হিসেবে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। ওই বিদেশী নাগরিক বরগুনার তালতলীর কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রে বিসনেস ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।লি.চ্যাং (৩২) নামের ওই চীনা নাগরিক সিকদার রিসোর্টের ১০১১নং ভিলায় গত বছরের নভেম্বর থেকে অবস্থান করছিলেন বলে রিসোর্টের ম্যানেজার ফয়সাল আহম্মেদ জানিয়েছেন।

সিসি ক্যামেরার ফুটেজ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে মহিপুর থানা পুলিশ জানায়, সোমবার (১৫ জুন) বিকেলের কোন একসময় লি.চ্যাং ওই রিসোর্টের ছয়তলা ভবনের (টাওয়ার বিল্ডিং) দিকে যান।এরপর ৫টা ৩৫ মিনিটের দিকে ছাদ থেকে নিচে পড়ে যাওয়ার শব্দে রিসোর্টের রিসিভশনের কর্মীরা দৌঁড়ে এসে তার নিথর দেহ দেখতে পান। এরপরই পুলিশকে খবর দেওয়া হয়।

তাৎক্ষণিক কলাপাড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার আলী আহম্মেদ ও মহিপুর থানার ওসি মনিরুজ্জামান ঘটনা স্থলে যান। সোমবার রাত ৯টার দিকে লাশের সুরতহাল সম্পন্ন করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়না তদন্তের জন্য প্রেরণের প্রস্তুতি কথা জানায় পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com