শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01711102727 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-মোবাইল:01711102727, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
সম্মানসূচক ডক্টরেট পেলেন রানি মুখার্জি ২১ ফাউলের শিকার নেইমার, জোড়া অ্যাসিস্টে সান্তোসের দারুণ জয় ছেলের সঙ্গে এসএসসি পরীক্ষা দিয়ে মায়ের জিপিএ-৫, ছেলের গোল্ডেন জিপিএ-৫ রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের দুটি, মির্জা ফখরুলের একটি মনোনয়নপত্র জমা চিকিৎসার জন্য আবারও লন্ডনে ফিরলেন ইলিয়াস কাঞ্চন, চাইলেন সবার দোয়া রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করতে আজ তারেক রহমানের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক রাত ৮টার মধ্যে শপিংমল-মার্কেট বন্ধের নির্দেশ, ৭টার মধ্যে বিলবোর্ড বন্ধ রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১৬ বাংলাদেশি থাইল্যান্ডে শুটিংয়ে গিয়ে দুর্ঘটনা, গুরুতর আহত খায়রুল বাসার ১৭ শিক্ষক, ১৯ পরীক্ষার্থী—পাস শূন্য!
ভাঙ্গুড়ায় পুলিশের পৃথক পৃথক অভিযানে হিরোইন ও ইয়াবাসহ আটক- ৩

ভাঙ্গুড়ায় পুলিশের পৃথক পৃথক অভিযানে হিরোইন ও ইয়াবাসহ আটক- ৩

ইসমাইল হোসেনঃ চাটমোহর(পাবনা)প্রতিনিধি

পাবনার ভাঙ্গুড়ায় পৃথক পৃথক অভিযানে হিরোইন ও ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে ভাঙ্গুড়া থানা পুলিশ।

শনিবার (০৬ ফেব্রুয়ারি) বিকালে পৌর সদরের উত্তর সারুটিয়া মহল্লা থেকে রহমত আলী (৪৬), রাজু আহম্মেদ (৩০) ও এরশাদ আলী (৬০) নামের ৩ জনকে আটক করা হয়। এ সময় তাদের দেহ তল্লাশী করে ৬পিচ ইয়াবা ও ২০ পুরিয়া হিরোইন পাওয়া যায়।

গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গুড়া থানার ওসি মুহম্মদ আনোয়ার হোসেনের নেতৃত্বে পৌর এলাকার উত্তর সারুটিয়া মহল্লায় অভিযান চালিয়ে এরশাদ আলী এবং রাজু আহম্মেদকে আটক করা হয়।

এ অভিযানে তার সাথে ছিলেন এসআই শরিফুল ইসলাম ও এএসাই কামরুজ্জামান।আটক কৃতদের দেওয়া তথ্য মোতাবেক এরশাদের পুত্র রহমত আলীকে উত্তর সারুটিয়া ওয়াবদার বাঁধ এলাকা থেকে আটক করা হয়।

এসময় রহমত আলীর কাছ থেকে ৬ পিচ ইয়ারা ও রাজু আহম্মেদের নিকট থেকে ১৫ পুড়িয়া ও এরশাদ আলীর নিকট থেকে ৫ পুড়িয়া হিরোইন উদ্ধার করা হয়।
রহমত আলী ও এরশাদ আলী তারা পিতা পুত্র ও রাজু আহম্মেদ একই মহল্লার বাবলুর ছেলে। তাদের বিরুদ্ধে ভাঙ্গুড়া থানায় একাধিক মাদকের মামলা আছে।
জেল থেকে জামিনে মুক্ত হয়ে তারা আবারও মাদক ব্যবসায় জড়িয়ে পরে। এভাবে তারা দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করছে বলে একাধিক সূত্র জানায়।

ঘটনার বিষয়ে ভাঙ্গুড়া থানার ওসি মুহম্মদ আনোয়ার হোসেন বলেন, আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজ্জু করে আদালতে সোর্পদ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com