বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
নবীনগরের আবার পল্লী বিদ্যুতের গাফিলতির কারণে প্রাণ গেল এক কিশোরের

নবীনগরের আবার পল্লী বিদ্যুতের গাফিলতির কারণে প্রাণ গেল এক কিশোরের

মিঠু সূত্রধর পলাশ ,
নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা কুড়িঘর গ্রামে আজ বুধবার বিকেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো.মোস্তাকিম (১২) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে উপজেলার কুড়িঘর গ্রামের মো. সহিদ মিয়ার ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, ঘরের চালে শুকনো বড়ই আনতে গিয়ে বিদ্যুতের
তারে জরিয়ে স্পৃষ্ট হয়ে গুরুত্বর আহত হয় সে। ঘটনা টের পেলে স্থানিয়রা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

সরেজমিনে গিয়ে দেখাযায় এলোমেলো ভাবে অনভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা ঘরের চালার উপর দিয় বিপদজনক ভাবে বিদুতের লাইনটি টানানো হয়েছে।
স্থানীয় এলাকাবাসী জানান,পল্লী বিদুতের লোকজনদের গাফিলতির কারনে অল্প বয়সেই চলেগেল একটি তরতাজা প্রাণ।
এমন করে গ্রামের অনেক বাড়িতেই এমন ভয়ঙ্কর মরন ফাঁদ পাতা রয়েছে।

এ বিষয়ে নবীনগর উপজেলা পল্লীবিদ্যুত অফিসের জোনাল ম্যানেজার মানোয়ার মোর্শেদ
জানান, কুরিঘর গ্রাম বা শিবপুর, নাটঘর ইউপিটা জোন হিসেবে ভাগ করা হয়েছে। সে জোনে একজন এজিএম বসেন। ওখানে দুর্ঘটনা হলে আমার জানার কথা না।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা পল্লী বিদ্যুতায়ন অফিসের প্রধান জি এম মো. শাজাহান তালুকদার বলেন, এ দুর্ঘটনার বিষয় টি আমার জানা নেই। খোঁজ খবর নিয়ে প্রয়োজনিয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com