শনিবার, ২০ Jun ২০২৬, ১২:০৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
রাণীশংকৈলে আগুনে পুড়ে ২০ টি বাড়ি ছাই ক্ষতিগ্রস্ত পাঁচ লক্ষাধিক

রাণীশংকৈলে আগুনে পুড়ে ২০ টি বাড়ি ছাই ক্ষতিগ্রস্ত পাঁচ লক্ষাধিক

মাহাবুব আলম রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি ।।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার পূর্ব রাতোর (হিন্দু পাড়া) গ্রামে ৩ ফেব্রুয়ারী বুধবার রাতে আগুন লেগে ২০ টি বাড়ির প্রায় ৪০ টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে । এতে মালামালসহ পাঁচ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে

। জানা গেছে ওই গ্রামের পাথানুর বাড়ির ঠাকুর ঘরে সন্ধ্যা প্রদীপ জ্বালাতে গিয়ে আগুন এর সূত্রপাত হয় । আগুন নিভাতে পীরগঞ্জ ও রাণীশংকৈল ফায়ার সার্ভিস

ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হলো, বুদ্ধি নাথ, ভেনসা, ঘগেন, পাথানু ,মাঝিল ,কামিনী বালা, ধনদেব , বকুল , ফুলশরি , হরিপদ ,সফিন, গোবিন্দ , আলতা , তুরেন,গদা সহ আরো অনেকে । খবর পেয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না ও উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবির ঘটনাস্থল পরিদর্শন করেন । এ সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম সেখানে উপস্থিত ছিলেন । তাঁরা ক্ষতিগ্রস্ত পরিবারদেরকে নগদ ২ হাজার করে টাকা, একটি করে কম্বল,ও কিছু খাদ্য সামগ্রী বিতরণ করেন । এই সাথে রাতোর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আব্দুস সবুরও নিজ উদ্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চিড়ামুড়ি ও গুড় বিতরণ করেন।

এ ব্যাপারে ইউএনও বলেন ক্ষতিগ্রস্ত দের কাছ থেকে
পরবর্তি সাহায্যের জন্য লিখিত আবেদন চাওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com