শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01711102727 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-মোবাইল:01711102727, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
সম্মানসূচক ডক্টরেট পেলেন রানি মুখার্জি ২১ ফাউলের শিকার নেইমার, জোড়া অ্যাসিস্টে সান্তোসের দারুণ জয় ছেলের সঙ্গে এসএসসি পরীক্ষা দিয়ে মায়ের জিপিএ-৫, ছেলের গোল্ডেন জিপিএ-৫ রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের দুটি, মির্জা ফখরুলের একটি মনোনয়নপত্র জমা চিকিৎসার জন্য আবারও লন্ডনে ফিরলেন ইলিয়াস কাঞ্চন, চাইলেন সবার দোয়া রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করতে আজ তারেক রহমানের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক রাত ৮টার মধ্যে শপিংমল-মার্কেট বন্ধের নির্দেশ, ৭টার মধ্যে বিলবোর্ড বন্ধ রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১৬ বাংলাদেশি থাইল্যান্ডে শুটিংয়ে গিয়ে দুর্ঘটনা, গুরুতর আহত খায়রুল বাসার ১৭ শিক্ষক, ১৯ পরীক্ষার্থী—পাস শূন্য!
গাজীপুরে ১৪৪ বোতল ফেনসিডিলসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

গাজীপুরে ১৪৪ বোতল ফেনসিডিলসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে ১৪৪ বোতল বিদেশী ফেনসিডিলসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যা ব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের সদস্যরা। এ সময় মাদক বহনের কাজে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-ন-১৪-০৭৬৫) জব্দ করা হয়।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারী) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন র্যা ব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের ইনচার্জ লে: কমান্ডার আব্দুল্লাহ আল মামুন। তিনি জানান, সোমবার (০১ ফেব্রুয়ারী) রাত সাড়ে ১০টায় গাজীপুরের ভোগড়া বাইপাস থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার নন্দইল গ্রামের কামাল ইসলামের ছেলে লেবু মন্ডল (২৫), একই জেলার সদর উপজেলার বিষপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে বকুল হোসেন (৩৫) এবং বগুড়ার সোনাতলা উপজেলার পাতিলাকুড়া গ্রামের আব্দুল মতিনের ছেলে সামিউল ইসলাম কবির (৩২)।

র্যা ব পোড়াবাড়ী ক্যাম্পের ইনচার্জ লে: কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদে র্যা বের কাছে তথ্য আসে গাজীপুরের সালনা হতে ফেন্সিডিলের একটি বড় চালান ভোগড়া বাইপাসের দিকে আসতেছে। এমন খবরে র্যা ব সদস্যরা ভোগড়া বাইপাস রোডে ভাই ভাই বেকারী দোকানের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com