রবিবার, ১৪ Jun ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
ঝিকরগাছায় ইটভাটার ট্রাক কেড়ে নিলো দুই নারীর প্রাণ

ঝিকরগাছায় ইটভাটার ট্রাক কেড়ে নিলো দুই নারীর প্রাণ

বিল্লাল হোসেন, যশোর :

যশোরের ঝিকরগাছায় ইটভাটার ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত হয়েছেন। বুধবার বিকেলে উপজেলার ছুটিপুর মোহাম্মদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, যশোর সদর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের মৃত হাসান আলীর স্ত্রী চেয়ারভানু (৬০) ও শ্রীচন্দ্রপুর গ্রামের দুলাল হোসেনের স্ত্রী রেবেকা খাতুন (৫০)।
ঝিকরগাছা থানার এসআই মেজবাহউর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ট্রাক পুলিশ হেফাজতে নেয়া হয়েছে । স্থানীয়রা পুলিশকে জানিয়েছেন, ওই দুই নারী ভ্যানে করে মোহাম্মদপুর মোড়ে এসে নামেন। ভ্যানের ভাড়া দিয়ে তারা রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। এসময় ইটভাটার একটি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে তাদেরকে ধাক্কা দেয়। ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে নেয়ার পথে অপর নারী মারা যান।
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. আব্দুর রশিদ জানান, রাত সাড়ে ৮ টার দিকে দুই নারীকে মৃত অবস্থায় আনা হয়। পরে মৃতদেহ মর্গে পাঠিয়ে দেয়া হয়েছে।
যশোর জেনারেল হাসপাতালের মর্গে দায়িত্বরত পুলিশের এসআই আবুল হাসান জানান, দুই নারীর মৃতদেহ প্রথমে অজ্ঞাত হিসেবে মর্গে পাঠানো হয়। রাত সাড়ে ৯টার দিকে স্বজনরা তাদের পরিচয় শনাক্ত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com