সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
শিবচরে মাটি টানা ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

শিবচরে মাটি টানা ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

মাদারীপুর জেলার শিবচরে একটি মাটি টানা ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে হারুন মোড়ল(৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে দশটার দিকে উপজেলার শিবচর-পাঁচ্চর সড়কের পাঁচ্চর উচ্চ বিদ্যালয়ের সামনে দূর্ঘটনাটি ঘটে।

নিহত হারুন উপজেলার মাদবরেরচর ইউনিয়নের উত্তর বাখরেরকান্দি গ্রামের খালেক মোড়লের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, পাঁচ্চর- শিবচর সড়কের পাঁচ্চর উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে পিছন থেকে আসা একটি মাটি টানার ড্রাম ট্রাক মোটরসাইকেল আরোহী হারুন মোড়লকে পিছন থেকে ধাক্কা মারে এতে সে ট্রাকটির নিচে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্য হয় ।

খবর পেয়ে শিবচর থানার উপ পরিদর্শক তাপসের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।

এ ব্যাপারে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান,’মাটি টানার ড্রাম ট্রাক একটি মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়। পুলিশ লাশ উদ্ধার করেছে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com