বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
বাঁশখালীতে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় ছাত্রলীগ নেতা তানভীর নিহত।

বাঁশখালীতে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় ছাত্রলীগ নেতা তানভীর নিহত।

এনামুল হক রাশেদী, বাঁশখালী(চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলায় মর্মান্তিক এক সড়ক দূর্ঘটনায় চট্টগ্রাম দক্ষিন জেলা ছাত্রলীগের সহ: সম্পাদক উদীয়মান মেধাবী তরুন তানভীর সিকদার(২৫) নিহত হয়েছে।২৬ জানুয়ারী’২১ ইং মঙ্গলবার সকাল ১১ টার সময় বাঁশখালী উপজেলা সদর থেকে নিজের মোটর বাইক যোগে গুনাগরী যাওয়ার পথে বাঁশখালী প্রধান সড়কের চেচুরিয়া এলাকায় বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি সিএনজি’র সাথে মুখোমুখি সংঘর্ষে তানভীর মারাত্বকভাবে জখম হলে পথচারীরা উদ্ধার করে দ্রূত তাকে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর কর্তব্যরত চিকিৎসক তানভীরকে মৃত ঘোষনা করে। নিহত তানভীর উপজেলার গন্ডামারা ইউনিয়নের পুর্ব বড়ঘোনা গ্রামের সমদ আলী সিকদারের নতুন বাড়িস্থ মাওলানা আবু শমা মোহাম্মদ ইউসুপ সিকদারের ১ম পূত্র, সে চট্টগ্রামস্থ ওমরগনি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজের অনার্সের ছাত্র এবং চট্টগ্রাম দক্ষিন জেলা ছাত্রলীগের সহ: সম্পাদক হিসাবে দায়িত্বরত ছিল।মর্মান্তিক সড়ক দূর্ঘনায় মেধাবী ছাত্র তানভীর সিকদারের মৃত্যুতে নিজ এলাকা সহ সমগ্র বাঁশখালী শোকের ছায়া নেমে এসেছে। বিকাল ৪ টায় উপজেলা সদরে নিহতের ১ম জানাজা অনুষ্টিত হয়, রাত ৮ টায় ২য় জানাজা শেষে পারিবারিক গোরস্থানে নিহত তানভীরকে দাফন করা হবে বলে জানা গেছে।বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সফিউল কবির বলেন, তাকে পারিবারিকভাবে দাফনের ব্যবস্থা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com