শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন

শিরোনাম :
সামাজিক সুরক্ষায় আসছে ‘ইউনিভার্সাল কার্ড’ হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী আইফোন ব্যবহারকারীদের ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান বাসে আগুন-ককটেল বিস্ফোরণে উত্তপ্ত রাজধানী
নরসিংদীতে অস্ত্রসহ তালিকাভুক্ত দুই ডাকাত গ্রেফতার

নরসিংদীতে অস্ত্রসহ তালিকাভুক্ত দুই ডাকাত গ্রেফতার

নরসিংদীতে অস্ত্রসহ তালিকাভুক্ত দুই ডাকাতকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ। সোমবার ভোরে নরসিংদী মডেল থানাধীন দাসপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। এসময় কার্তুজভর্তি একটি রিভলবার, ধারালো চাকু ও ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো-নরসিংদী সদর থানার দাসপাড়া গ্রামের হাজী মো: ফজলুর রহমানের ছেলে মো: ইলিয়াছ মিয়া ওরফে ডাকু ইলিয়াছ (৪৩) ও ঘোড়াদিয়া গ্রামেরে মো: মোক্তার হোসেনের ছেলে মো: ইমরান হোসেন (২৫)। জেলা পুলিশের মিডিয়া সমন্বয়ক জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক রুপণ কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে নরসিংদী মডেল থানার অফিসার ইন চার্জ মোঃ সৈয়দুজ্জামানের নেতৃত্বে উপ পরিদর্শক নঈমুল ইসলাম মোস্তাক ও সঙ্গীয় ফোর্স শহরতলীর দাসপাড়া গ্রামে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করে।

এসময় চালায় ইলিয়াছের দখল হতে ০৫ রাউন্ড কার্তুজ লোডকৃত একটি রিভলবার ও ৩০ পিস ইয়াবা ট্যাবলেট এবং আসামী ইমরানের দখল হতে একটি ধারালো চাকু ও ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়। এঘটনায় নরসিংদী মডেল থানায় অস্ত্র ও মাদক সংক্রান্ত আলাদা আলাদা দুটি মামলা করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ইতোপূর্বে একাধিক করে ডাকাতি, অস্ত্র ও মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com