বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা স্থগিত

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা স্থগিত

কথা থাকলেও আগামী ১৭ মার্চ শুরু হচ্ছে না ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। মঙ্গলবার (১৯ জানুয়ারি) রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এবং বাণিজ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। সময় নিউজকে ইপিবির সূত্রটি জানিয়েছে, প্রধানমন্ত্রী আপাতত মেলা বন্ধের নির্দেশনা দিয়েছেন। তবে কবে আয়োজন করা হবে বা এ বছর হবে কিনা সে বিষয়ে পরে জানানো হবে বলে জানিয়েছে সূত্রটি।

এর আগে রাজধানীর পূর্বাচলে ২৬তম ঢাকা বাণিজ্য মেলা আয়োজনের প্রস্তুতির কথা জানিয়েছিল রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি। প্রধানমন্ত্রীর নির্দেশনাতেই ১৭ মার্চ থেকে এবারের মেলা শুরু করা যায় কি না, সেই বিষয়টি মাথায় রেখে কাজ এগিয়ে নেয়া হচ্ছিল। পূর্বাচলে মেলার জন্য নির্ধারিত স্থান বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে স্থায়ী ছাদের নিচে মেলা কীভাবে আয়োজন করা হবে, সে সব কাজই এগিয়ে নিচ্ছিল সংস্থাটি।

শেরেবাংলা নগরে গাড়ি পার্কিংসহ মেলা প্রাঙ্গণের আয়তন ২০২০ সালে ছিল ৩২ একর। গতবারের মেলায় স্টল-প্যাভিলিয়নের সংখ্যা ছিল ৪৮৩টি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com