বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
তাহিরপুরে ভারতীয় বিড়ির চালান সহ চোরাকারবারী আটক।

তাহিরপুরে ভারতীয় বিড়ির চালান সহ চোরাকারবারী আটক।

তানভীর আহমেদঃতাহিরপুর


কোনো প্রকার আমদানী নিষিদ্ধ ভারতীয় বিড়ির চালানসহ মেজবাহ উদ্দিন নামে এক চোরাকারবারীকে আটক করেছে থানা পুলিশ।
সোমবার বিকেলে সুনামগঞ্জের তাহিরপুর থানায় এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে।
আটক মেজবাহ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সদর ইউনিয়নের ভাটি তাহিরপুর গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে।
তাহিরপুর থানার ওসি মো. আব্দুল লতিফ তরফদার এ তথ্য জানান।
তিনি আরো বলেন, সীমান্তের চোরাকারবারী নিকট হতে ভারতীয় বিড়ির চালান ক্রয় করে তাহিরপুর উপজেলা সদরে নিয়ে যাওয়ার পথে থানার বাদাঘাট পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই মাহমুদুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি টহল দল সোমবার ভোররাতে তাহিরপুর বাদাঘাট সড়কের হোসনার ঘাট এলাকা হতে মেজবাহকে আটক করেন। একই সময় তার অপর সহযোগী কৌশলে পালিয়ে যায়।
এরপর তার হেফাজত হতে ৪২ হাজার শলাকা ভারতীয় শেখ নাসির বিড়ি, একটি রেজিষ্ট্রেশান বিহিন ভারতীয় ১০০ সিসি প্লাটিনা মোটরসাইকেল জব্দ করা হয়।
পুলিশী জিজ্ঞাসাবাদ আটক মেজবাহ জানায়, উপজেলার বারেকটিলা, লাউড়েরগড়,বারহাল, চন্দ্রপুর, বাদাঘাটের আওয়াল, তোতা, মিরাজ, কুদ্দুছ, হুময়াুন, জাহাঙ্গীর, শফিকুল, মজিদসহ একটি চোরাকারবারী সিন্ডিক্যাটের নিকট হতে বিড়ির চালানটি ক্রয়ের পর উপজেলা সদর, পার্শ্ববর্তী বিভিন্ন গ্রামের থাকা দোকানে দোকানে পুন:রায় বিক্রয়ের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com