শনিবার, ২০ Jun ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
ময়মনসিংহের তারাকান্দায় ২১০ পিস ইয়াবাসহ গ্রেফতার-০১।

ময়মনসিংহের তারাকান্দায় ২১০ পিস ইয়াবাসহ গ্রেফতার-০১।


ময়মনসিংহের তারাকান্দায় ২১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এ মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, তারাকান্দা থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের এর দিক নির্দেশনায় গত ৫ জানুয়ারি রোজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এস.আই.পলাশ, এ.এস.আই রুবেল, মিলন সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবা ক্রয় বিক্রয়কালে দয়ারামপুর এলাকা থেকে মাদক ব্যবসায়ী ময়মনসিংহ সদরের বয়রা শেষ মোড় এলাকার মৃত আছর উদ্দিনের ছেলে বাবুল মিয়াকে (৫৫)গ্রেফতার করে। এ সময় ২১০পিস ইয়াবা সহ পুলিশ তাকে আটক করে।
এ ব্যাপারে তারাকান্দা থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের বলেন, মাদক ব্যবসায়ী বাবুলের কাছ থেকে ২১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আসামিকে আজ বুধবার সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com