বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নোথাও হত্যা বিচারের দাবীতে মুখে কাল কাপড় বেঁধে সকল ধর্মের মানুষের মানববন্ধন

নোথাও হত্যা বিচারের দাবীতে মুখে কাল কাপড় বেঁধে সকল ধর্মের মানুষের মানববন্ধন

বরগুনার তালতলীতে নোথাও রাখাইনকে নৃশংস হত্যার বিচারের দাবীতে মুখে কাল কাপড় বেঁধে সকল ধর্মের মানুষের মানববন্ধন।

বুধবার(৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে তালতলী রাখাইন পাড়ার সামনে সকল শ্রেণিপেশার মানুষ এ মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, গত ২০১৭ সালের ২২জুন উপজেলা নামিশেপাড়ার ৭৫বছর বয়সী নোথাও রাখাইনের অর্ধগলিত লাশ তার নিজঘর থেকে উদ্ধার করে পুলিশ। তার পরিবাররা ৪জনের নাম উল্লেখ করে হত্যার অভিযোগে মামলা দায়ের করেন। আদালতের মাধ্যম্যে মামলাটি ডিবিতে হস্তান্তর করা হয়। ডিবি পুলিশ মামলার প্রাথমিক তদন্তে ২জনকে আটক করলে তাদেরকে ২দিনের রিমান্ড শেষে ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তি জবানবন্দী দেন। হত্যার ঘটনাকে ধামা চাপা দেয়া ও মামলাটি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য কিছু কুচক্রী মহল ডিবি পুলিশের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ এনে মানববন্ধন, সংবাদ সম্মেলনসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেন। হত্যার আসল রহস্য উদঘাটন করে দোষীদের বিচারের দাবী জানান তারা।

এ সময় জেলা আ’লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ফজলুল হক জোমাদ্দার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মু. তৌফিকউজ্জামান তনু, অ্যাড. মিঃ মংথান, উপজেলা পুজা উদযাপন কমিটির সম্পাদক শ্রী. রতন কুমার, বৌদ্ধ ধর্মিয় কল্যান ট্রাষ্টের সদস্য মিঃ খেমংলা তালুকদার ও রাখাইন সমাজ উন্নয়ন সংস্থার সম্পাদক মিঃ মংচিনথান প্রমুখ বক্তব্য রাখেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com