বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
সড়ক দুর্ঘটনার তদন্ত করতে গিয়ে এস আই কামরুল সড়ক দুর্ঘটনাতেই প্রাণ হারালো

সড়ক দুর্ঘটনার তদন্ত করতে গিয়ে এস আই কামরুল সড়ক দুর্ঘটনাতেই প্রাণ হারালো

আনিছুর রহমান আমিন
সিরাজ গঞ্জ প্রতিনিধি

রাজধানীর সড়ক দুর্ঘটনার একটি মামলা তদন্তের জন্য মোটরসাইকেলে উত্তরার দিকে যাচ্ছিলেন গুলশান থানার উপপরিদর্শক (এসআই) কামরুল ইসলাম। তবে তিনি গন্তব্যে পৌঁছাতে পারেননি।

গত বুধবার( ৩০ ডিসেম্বর ) রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান। কী ধরনের যানের সঙ্গে কামরুলের মোটরসাইকেলের ধাক্কা লেগেছিল, তা নির্ণয়ে ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করে দেখা হচ্ছে।

পুলিশ সূত্র জানায়,গত বুধবার রাত ১১টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) কার্যালয়ের সামনে কোনো একটি যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এসআই কামরুল রাস্তায় ছিটকে পড়েন। এতে তাঁর মাথা থেঁতলে ঘটনাস্থলে মারা যান তিনি। কামরুল স্ত্রী ও আড়াই বছরের এক মেয়ে নিয়ে গুলশানের নর্দ্দায় থাকতেন।গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, এসআই কামরুল দুর্ঘটনার মামলা তদন্তের জন্য উত্তরায় যাচ্ছিলেন।

পুলিশ জানায়, কামরুলের বাড়ি সিরাজগঞ্জের সদরের বাগবাটি গ্রামে।
গতকাল বৃহস্পতিবার রাজারবাগ পুলিশ লাইনে জানাজার পর তাঁর লাশ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানেই দাফন করা হয়েছে তাকে#

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com