শনিবার, ২০ Jun ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
গাজীপুরে ডাম্প ট্রাক উল্টে পথচারী নিহত

গাজীপুরে ডাম্প ট্রাক উল্টে পথচারী নিহত

গাজীপুরের শ্রীপুরে মাটি ভর্তি ডাম্প ট্রাক উল্টে সেলিম মিয়া (৩৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় হযরত আলী নামে অপর একজন আহত হয়েছেন।

সোমবার (২৮ডিসেম্বর) বেলা চারটার দিকে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শিরিরচালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সেলিম ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার পুলাবান্ধা গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি শ্রীপুরের ওই এলাকায় ভাড়া বাসায় থেকে একটি রিকশা গ্যারেজ চালাতেন।

মাওনা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. চাঁন মিয়া বলেন, বিকেল চারটার দিকে একটি ডাম্প ট্রাক ময়মনসিংহের দিকে যাচ্ছিল। এ সময় ট্রাকটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শিরিরচালা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা পথচারীর উপর উল্টে যায়। এতে ঘটনাস্থলেই সেলিম মিয়া মারা যান।

তিনি আরও বলেন, ট্রাকটিকে আটক করা গেলেও চালক পালিয়ে গেছেন। মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানা হেফাজতে রাখা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com