বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:২৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সিরাজগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫ লাখ টাকা জরিমানা

সিরাজগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫ লাখ টাকা জরিমানা

আনিছুর রহমান আমিন
সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের উল্লাপাড়া ফুলজোর নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এ. কে. এম. মোফাজ্জল হোসেন নামে এক বালু ব্যবসায়ীকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার ( ২০ ডিসেম্বর ) বিকালের দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সিরাজগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মঈন উদ্দিন এর নেতৃত্বে
ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অর্থদণ্ড দেওয়া হয়। এর আগে, উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের পূর্ব সাতবাড়িয়া হতে অবৈধভাবে বালু উত্তোলন করে উক্ত বালু সোনতলা ব্রীজের নিকট অবৈধভাবে বিক্রয়ের সময় তাকে হাতে নাতে আটক করা হয়।

জেলা প্রশাসকের কার্যালয় থেকে
সোমবার (২১ ডিসেম্বর) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় গোপন সংবাদের ভিত্তিতে সলপ ইউনিয়নের সোনতলা ব্রীজের পাশে অভিযান চালানো হয়।
অভিযানে চরসাতবাড়িয়ার ফুলজোর নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে সোনতলা ব্রীজের পাশে এক্সাভেটর যন্ত্রের (ভেকু মেশিন) মাধ্যমে বালু ট্রাকে করে বিক্রি করছিলেন।

এ ঘটনায় জড়িত থাকার দায়ে বালু ব্যবসায়ী এ. কে. এম. মোফাজ্জল হোসেনকে আটক করা হয় । পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয় এবং তিন লক্ষ পঞ্চাশ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়##

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com