শনিবার, ২০ Jun ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
গাজীপুরের কোনাবাড়িতে অগ্নিকাণ্ড

গাজীপুরের কোনাবাড়িতে অগ্নিকাণ্ড

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ি এলাকায় এক অগ্নিকাণ্ডে টিনসেটের বাড়ির ১২টি কক্ষ সম্পূর্ণভাবে এবং ৭টি কক্ষ আশিংক পুড়ে গেছে। রোববার (২০ ডিসেম্বর) বেলা সোয়া ১১টায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

গাজীপুরের কাশিমপুর ডিবিএল মিনি ফায়ার স্টেশনের কর্মীরা প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নেভাতে সমর্থ হন।

ডিবিএল ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. মিরাজুল ইসলাম জানান, বেলা সোয়া ১১টার দিকে কোনাবাড়ি উত্তরপাড়া এলাকার সম্ভু সরকারের টিনসেটের বাড়িতে আগুন লাগে। মুহূর্তেই আগুন পাশাপাশি থাকা বিভিন্ন কক্ষে ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয়রা আগুন নেভাতে ব্যর্থ হয়ে ফায়ার স্টেশনে খবর দেয়।  ফায়ার স্টেশনের একটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নেভায়। ততক্ষণে আগুনে ওই বাড়ির ১২টি কক্ষ সম্পূর্ণভাবে ও আরো ৭টি কক্ষ আশিংকভাবে পুড়ে যায়। ওই সব কক্ষের মালামালও পুড়ে যায়।

বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ওই কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com