শনিবার, ২০ Jun ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
জয়পুরহাটে ট্রেন ও বাসের ভয়াবহ সংঘর্ষে ১১ জন নিহত

জয়পুরহাটে ট্রেন ও বাসের ভয়াবহ সংঘর্ষে ১১ জন নিহত

জয়পুরহাটের রেলগেটে ট্রেন ও বাসের সংঘর্ষে ১১ জন নিহত হয়েছেন। জয়পুরহাট ফায়ার সার্ভিস কর্মকর্তা সিরাজুল ইসলাম নিহতদের সংখ্যার সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় সারাদেশের সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।শনিবার (১৯ ডিসেম্বর) সদরের পুরানপৈল রেলগেটে সকাল ৭ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই বাসের ১০ যাত্রী নিহত হন। এ ঘটনায় আহতদের উদ্ধার করে জয়পুরহাট আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মারা যায় আরো একজন। হাসপাতালে চিকিৎসাধীন আরো ৫ জনের অবস্থা গুরুতর। 

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে রাজশাহী যাচ্ছিলো উত্তরা এক্সপ্রেস ট্রেনটি। পথে পুরানাপৈল রেলক্রসিংয়ের ওপর একটি যাত্রীবাহী বাস উঠে পড়ে। মুহূর্তেই ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় বাসটি। ঘটনাস্থলেই বাসের ১০ যাত্রী নিহত হন। আহতদের উদ্ধার করে জয়পুরহাট আধুনিক হাসপাতালে ভর্তি করে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা। সেখানে আরো একজন মারা যায়।

স্থানীয় পুলিশ প্রশাসন, বিজিবি এবং ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাচ্ছে।  

দুর্ঘটনার পর থেকেই উত্তরাঞ্চলের ৮ জেলার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com