রবিবার, ১৪ Jun ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
ঠাকুরগাঁওয়ে হাত-পা বেঁধে দুই শিশুকেমারপিট, গ্রেপ্তার- ১

ঠাকুরগাঁওয়ে হাত-পা বেঁধে দুই শিশুকেমারপিট, গ্রেপ্তার- ১

ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলায় মোবাইল চুরির অপবাদ নিয়ে দুই শিশুকে হাত-পা বেঁধে মারপিট করার মামলায় জিয়াবুল(৫৬) নামের একজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
শনিবার সন্ধ্যায় উপজেলার সেনগাঁও ইউনিয়নের দেওধা গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত জিয়াবুল ইসলাম (৫৬) দেওধা গ্রামের প্রয়াত মেহেরাব আলীর ছেলে। সে ঐ মামলার ৬ নম্বর আসামী।
ঠাকুরগাঁও ডিবি পুলিশের এসআই রবিউল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় উপজেলার দেওধা গ্রামে জিয়াবুল ইসলামের বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এই মামলার ৬ নম্বর আসামী সে। এছাড়াও মামলার অন্যান্য আসামীরা আত্মগোপনে রয়েছে। তাদেরকেও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। অতিদ্রæত সময়ের মধ্যে অন্য আসামীদেরকেও গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

উল্ল্যেখ: পীরগঞ্জ উপজেলায় গত ২২ মে মোবাইল চুরির অপবাদ দিয়ে শালিসের নামে সুমন (১৩) ও করিমুলের (১৬) হাত-পা বেঁধে মারপিট করে স্থানীয় ইউপি সদস্য জহিরুল ইসলামসহ তার সহযোগিরা। এই ঘটনায় গত ৫ জুন দুপুরে গৃহবধু শরিফা খাতুন বাদী হয়ে পীরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে। মামলায় সেনগাঁও ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জহিরুল ইসলাম,তার সহযোগি মোতালেব আলীসহ ৭ জনের নাম উল্লেখ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com