মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
শিবপুরে ২৮ কেজি গাঁজা ৪৮০ পিস ইয়াবাসহ চারজন গ্রেফতার

শিবপুরে ২৮ কেজি গাঁজা ৪৮০ পিস ইয়াবাসহ চারজন গ্রেফতার

নরসিংদীর শিবপুর থেকে চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এসময় ২৮ কেজি গাঁজা ও ৪৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। শনিবার শিবপুর উপজেলার কুমরাদী ও কলেজ গেইট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক রুপণ কুমার সরকার জানান, গোপন তথ্যের ভিত্তিতে রাত সাড়ে ৮টার দিকে শিবপুর উপজেলার কুমরাদী এলাকায় অভিযান পরিচালনা করেন উপ-পরিদর্শক মোস্তাক আহম্মেদ ও সঙ্গীয় ফোর্স।

এসময় সেখান থেকে শীর্ষ মাদক ব্যবসায়ী রোকন (৩০) পিতা বাতেন, সাং দামের ভাওলা, থানা ও জেলা নরসিংদী ও জেসমিন (৪০), স্বামী- ইসরাফিল, সাং কুমরাদী, থানা- শিবপুর, জেলা- নরসিংদীকে আটক করে। এসময় তাদের দখল থেকে ২৮ কেজি গাঁজা ও ৪ শত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।অপরদিকে উপ-পরিদর্শক তাপস কান্তি রায় শিবপুর মডেল থানাধীন কলেজ গেইট এলাকায় অভিযান পরিচালনা করেন।

এসময় মাদক ব্যবসায়ী মোঃ আঃ রাজ্জাক (৩৭), পিতা-মোঃ তোতা মিয়া, সাং-দত্তেরগাও ভিটিপাড়া, ও মোঃ রহমত উল্লাহ ওরফে রুকু (৩৬), পিতা-মোঃ ছিদ্দিক মিয়া, সাং-চক্রধা, উভয় থানা-শিবপুর, জেলা-নরসিংদীকে আটক করে। এসময় তাদের দখল হতে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ইতোপূর্বে একাধিক মাদক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে শিবপুর মডেল থানায় নিয়মিত মামলা করার প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com