বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
পলাশে পছন্দের পাত্রীকে বিয়ে করতে না পারায় পাত্রীর বাড়িতে হামলা’ গ্রেফতার ১

পলাশে পছন্দের পাত্রীকে বিয়ে করতে না পারায় পাত্রীর বাড়িতে হামলা’ গ্রেফতার ১


নরসিংদীর পলাশে পছন্দের পাত্রীকে বিয়ে করতে না পারায় পাত্রীর বাড়িতে দলবল নিয়ে হামলা চালিয়ে লুটপাট চালিয়েছে শৈনেল পাল নামে এক বখাটে। এ ঘটনায় নিকেন্দ্র ভৌমিক নামে (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বিকালে উপজেলার জিনারদী ইউনিয়নের রাবান এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেফতার নিকেন্দ্র ভৌমিক জিনারদী ইউনিয়নের রাবান গ্রামের অনিল ভৌমিকের ছেলে। থানা পুলিশ ও ভুক্তভোগি পরিবারের সাথে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে রাবান এলাকার পাড়ার টেক নামক গ্রামের পনিন্দ্র পালের ছেলে শৈনেল পাল একই গ্রামের হিরা লাল চৌধুরীর মেয়েকে বিভিন্ন ভাবে উত্যক্ত করার পাশাপাশি বাড়িতে বিয়ের প্রস্তাব দেয়। কিন্তু হিরা লাল ও তার পরিবার সে প্রস্তাবে রাজি হয়নি।

এছাড়া হিরা লাল তার মেয়েকে অন্যত্র বিয়ে দেওয়ার চেষ্টা করলে শৈনেল পাল একাধিক বার সে বিয়ে ভেঙে দিয়ে হিরা লালকে প্রাণ নাশের হুমকি-ধামকি দেয়। হিরা লাল আবারও নিজের মেয়ের বিয়ে অন্যত্র ঠিক করে। পাশাপাশি বখাটে শৈনেল পালের ভয়ে যার সাথে বিয়ে ঠিক করেছে তাদের বাড়িতে মেয়েকে পাঠিয়ে দেয়। এ খবর শৈনেল পাল জানার পর শনিবার দুপুরে দলবল ও দেশীয় নিয়ে হিরা লালের বাড়িতে হামলা চালিয়ে লুটপাট করে। এ ঘটনায় শনিবার বিকালে হিরা লাল বাদি হয়ে পলাশ থানায় একটি মামলা দায়ের করেন।

তথ্যটি নিশ্চিত করে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোঃ নাসির উদ্দিন জানান, হিরা লালের বাড়িতে হামলার খবর পাওয়া মাত্র পুলিশ পাঠিয়ে অভিযান চালিয়ে অভিযুক্তদের মধ্যে এক জনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় হিরা লাল বাদি হয়ে চার জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত নামা আরও ৪/৫ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেছে।


সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com