শনিবার, ২০ Jun ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
গাজীপুরে আগুনে ফার্নিচারের দোকান-গুদাম পুড়ে ছাই

গাজীপুরে আগুনে ফার্নিচারের দোকান-গুদাম পুড়ে ছাই

গাজীপুর সিটি করপোরেশনের নলজানী এলাকায় আগুনে এক ফার্নিচারের দোকান ও গুদামের মালামাল পুড়ে গেছে। বুধবার (২ ডিসেম্বর) ভোরে লাগা এই আগুন ফায়ার সার্ভিসের ৪ ইউনিটের কর্মীরা প্রায় দুই ঘণ্টার চেষ্টায় নেভায়।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক (ডিএডি) মো. আব্দুল হামিদ এ তথ্য জানিয়েছেন।

ডিএডি মো. আব্দুল হামিদ জানান, নলজানী এলাকার গ্রামীণ উড ফার্নিচারের নামক দোকানে ভোর সাড়ে ৫টার দিকে আগুন লাগে। মুহূর্তেই আগুন পুরো দোকান এবং সংলগ্ন গুদামে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গাজীপুরের জয়দেবপুর ফায়ার স্টেশসের ৪টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ৭টার দিকে আগুন নেভায়। ততক্ষণে দোকান ও গুদামে থাকা ফার্নিচারের বিভিন্ন মালামাল পুড়ে যায়।

আগুন লাগার কারণ এবং ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে নির্ধারণ করা হবে বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com